Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইতিহাসের পাতায়

ভালো মানুষ গঠনের স্কিম জরুরি!

admin by admin
May 18, 2024
in ইতিহাসের পাতায়, কবিতা/ছড়া/সাহিত্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ভালো মানুষ বলতে আমরা সৎ মানুষকেই বুঝি। ভালো মানুষ বলতে সত্যবাদী,
সচ্চরিত্রবান, দায়িত্ববান এবং ভালো ব্যবহারকারীকে বুঝি। কারো সাথে দু'বেলা
চলাফেরা করলে, একদিন কাটালে চোখবন্ধ করে বলে দিতে পারি- তিনি ভালো
মানুষ কি-না! সমাজে ভালো মানুষ সাজার প্রবণতা বাড়ছে! ফেসবুকে সবাই ভালো
মানুষ সাজার চেষ্টা করছে! মানবিক পুলিশ, মানবিক রাজনীতিবিদ, মানবিক
অমুক-তমুক, এই পরিচয় তো ব্যক্তি বিশেষের নয় বরং সকলের হওয়া উচিত ছিল!
যিনি মানবিক অমুক পেশাদার শব্দটি ব্যবহার করেন তার বাইরে যারা আছে তারা
অমানবিক? হয়তো! নয়তো মানুষের মধ্যেও আবার মানুষ সাজার খায়েশি কেন!

সিস্টেমের অব্যবস্থাপনার অন্ত নাই! যে রাজনীতিবিদ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি যত টাকা ব্যয় করেন তার সিকি ভাগও বেতন-ভাতা
দিয়ে আসবে না। তবে এই টাকা কোথা দিয়ে লাভ-সুদ সমেত পূরণ হয়? রাষ্ট্র
নিশ্চয়ই জানে! একজন সৎ কর্মকর্তা তার বেতন ভাতায় চাকুরিকালে বাড়ি-গাড়ি
করার প্রশ্নই আসে না! তবে হয় কি করে? রাষ্ট্র জানে! এদের বিচার হোক বা না
হোক অন্তত আমরা যেনো চোরকে চোর আর সাধুকে সাধু বলতে পারি। এই সমাজে
সৎ মানুষের অভাব নাই। সৎ আমলা, সৎ পুলিশ, সৎ ব্যবসায়ী কিংবা সৎ
শিক্ষকের সংখ্যা অগণিত! তবে অসৎদের চাকচিক্য, তাদের দৌরাত্ম্য এবং
ক্ষমতার কাছাকাছি থাকার জন্য চাটুকারিতায় সততার আলো চাপা পড়েছে। ভালো
কাজ করে জনপ্রিয় হওয়ার চেয়ে অন্যের অপপ্রচার করে বিশিষ্ট হওয়ার বাজার
রমরমা জমেছে! মানুষ আসলে বিবেকবোধ দিনে দিনে খাটো হচ্ছে।

প্রজন্ম যদি অসৎ ব্যক্তির দিকে আঙুল তুলতে ভুলে যায় কিংবা ভয় পায়,
অসাধুকে ধিক্কার দেওয়ার সাহস হারায় তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার
বাংলাদেশ পথ হারাবে! উপজেলা পর্যায়ের একজন ছাত্রনেতা হাজার কোটি টাকার

মালিক হয়ে যাচ্ছে, শর্ষের মধ্যে থাকা ভূতে দুর্নীতি-স্বজনপ্রীতি এবং
আদর্শপ্রীতি করে চাকুরি দিচ্ছে-বাগাচ্ছে কিংবা ব্যবসায়ী জনগণকে জিম্মি
করছে- এমন চিত্র এখানে দূর্লভ নয়। যারা অসুর তাদেরকে সামাজিকভাবে বয়কট
করতেই হবে! ঘুষখোরকে মসজিদের সভাপতি করলে আর দুর্নীতিবাজদের কাছে
মন্দির ইজার দিলে সেখানে ইবাদত-আরাধনা কতোখানি শুদ্ধ ও পবিত্র থাকবে তা
যথেষ্ট সন্দেহের ব্যাপার! অথচ সেসবই বেশি হচ্ছে!

সমাজে রিপু প্রবেশ করেছে! অভিভাবকদের বৃহদাংশ সন্তানকে যেকোনোভাবে
শিক্ষিত করতে চান, বৈধ-অবৈধ পথে চাকুরি পাইয়ে দিতে চান! বেতন কত তাতে
কিছু যায় আসে না বরং কামাই কত সেদিকেই লোভাতুর চোখ! এর পরিনাম ভালো
নয়। সবাই যখন মন্দ পথে প্রতিযোগিতা করে তখন ভালো মানুষের উৎপাদন কমে
যায়। যে সমাজে ভালো মানুষেরা কোনঠাসা, পদ-পদবী এবং ক্ষমতার বৃত্ত থেকে
বাইরে সেখানে অরাজকতা তৈরি হয়। ৬ মাসের প্রজেক্টে ৬ বছর লাগে, শিক্ষা
ব্যবসায়ীদের কাছে পণ্য হয় এবং শুদ্ধাচার ও নৈতিকতা কেবল কাগজ কলমের
পাঠে পরিনত হয়। শুদ্ধতার চর্চা যদি ব্যক্তির মধ্যে ডেভেলপ না করা যায় তবে
জেল-জরিমানা এসবে কোন ফলাফল আনবে না! রাক্ষস ও অসুরদের দাপট ও
দৌরাত্ম্যের লাগাম টানতে হবে। মন্দকে বন্দী করে ভালোমানুষকে সমাজে
বাধাহীন বিচরণের সুযোগ দিতে হবে। ভালো মানুষ গঠনের স্কিম খুব দ্রুত চালু
করতে হবে। প্রচলিত রীতিনীতিকে ঘষেমেজে ভালোমানুষদের অনুকূলে নিতে হবে।

টাকা আর ক্ষমতাকে জনতা ভীষণ সমীহ করে! তাদেরকে প্রলোভনের যুজুতে
ভুলিয়ে রাখা বড্ড সহজ এখানে! মাদকের বিস্তার, খেলা কেন্দ্রিক জুয়ার আসর-
তরুণ প্রজন্মকে ভেতর-বাহিরে চরমভাবে ধ্বংস করে দিচ্ছে! কিশোর গাংয়ের
কবলে পুরো রাজ্য। ঘুষ যে অন্যায় এই বোধ পর্যন্ত হারিয়ে যাচ্ছে। বেগম পাড়ার
খবর, বিদেশে দেদারসে অর্থপাচার- এসব সংবাদ চুনোপুঁটিদের বেশ উৎসাহ দেয়।
রাঘববোয়ালদের দেশ তছনছ করার উৎসব একজন সৎ প্রধানমন্ত্রী এবং তার
কয়েেকজন সৎ রাজন্যদের দ্বারা শুদ্ধ করা অসম্ভব ঠেকছে! ঘাটে ঘাটে

অনেকেই বাটি নিয়ে চাঁদা ভিক্ষা করছে! কেউ সিস্টেমে অভ্যস্ত না হলে তার থেকে
কেড়ে নেওয়া হচ্ছে। কোন নিয়মনীতি তোয়াক্কা না করে যারা রাতারাতি মূল্যবৃদ্ধি
করে, সাধারণ মানুষের সর্বস্ব লুটুপুটে খায় এবং দেশের ভবিষ্যত আরেকদেশে
পাচার করে তাদেরকে রুখে দিতেই হবে। দেশ বিরোধী আদর্শের আমদানিকারক
এবং প্রচারকদের চিহ্নিত করে উৎখাত করতে হবে।

সীমিত সম্পদের দেশটিতে অধিক জনসংখ্যায় ঠাসা। সম্পদের যদি সুষ্ঠু বন্টন না
হয় তবে বৈষম্য কেবল প্রকট থেকে প্রকটতর হতেই থাকবে। তার খেসারতের
পথে বোধহয় হাঁটছে দেশ! সর্বত্রই সিন্ডিকেটের রেশ। হঠাৎ কোটিপতিদের
উৎপাতে সৎ মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পরেছে। মানুষের মধ্যে নীতি-
নৈতিকতা হ্রাসের এ দায় কার তা খতিয়ে দেখা দরকার। একজন ভালো মানুষের যে
কদর সমাজে থাকা দরকার তা মন্দদের উৎপাতে অনেকখানি মলিন হয়েছে। যে
ধরতে পারে, মারতে পারে তার দিকেই তরুণ প্রজন্ম ঝুঁকে যাচ্ছে। সবার চোখ
ক্ষমতায়! এই লক্ষণ সুবিধার নয়! ভালো মানুষের সম্মান রাখতে হবে। অসৎকে
পরিত্যাজ্য করতেই হবে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলাদেশ
গড়তে হবে এবং তার নেতৃত্ব জননেত্রীকেই দিতে হবে। অসততার ঠাঁই মূলসহ
উপড়ে ফেলতে হবে। বৈষম্যহীন সমাজ-রাষ্ট্রব্যবস্থা বিনির্মানের জন্য
দেশপ্রেমের বীজ বপনের উদ্যোগ গ্রহন করা জরুরি।

Post Views: 303

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d