Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

ভাল বীজের সংকট ও ন্যায্যমূল্য না পাওয়ায় রংপুর অঞ্চলের কৃষক পাট চাষে আগ্রহ হারাচ্ছে

admin by admin
August 2, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকগণ। প্রতি বছর কমছে পাট চাষ। উন্নতমানের বীজ সংকট, খরচের তুলনায় ন্যায্যমূল্য প্রাপ্তির অনিশ্চয়তা ও পাটজাত শিল্প কলকারখানা গড়ে না উঠাসহ পাট পচনে বিড়ম্বনাকে দায়ী করেন চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। চাষিগণ বলেন, বর্ষা মৌসুমে খাল-বিলে স্থায়ীভাবে পানি না থাকায় পাট পচনে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। পাট কেটে জমিতেই ফেলে রাখতে হয় দিনের পর দিন। এরপর অপেক্ষা করতে হয় বৃষ্টির পানিতে খাল-বিল ভরে গেলে সেখানে পাট পচানোর জন্য। এছাড়া রয়েছে বীজ নিয়ে নানা অভিযোগ। সঙ্গে ন্যায্যমূল্য না পাওয়ার আক্ষেপ। এর প্রভাবে প্রতিবছর রংপুর অঞ্চলে পাট চাষে আগ্রহ হারানো চাষির সংখ্যা বাড়ছে আর সঙ্গে কমছে পাট চাষ। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুর জেলায় পাট চাষ হয়েছে ৯ হাজার ৫৩০ হেক্টর জমিতে। যেখানে গত বছর পাট চাষ হয়েছিল ৯ হাজার ৭৬৮ হেক্টর আর ২০২২ সালে সেটি ছিল ১০ হাজার ৫৮ হেক্টরে। তিন বছরের পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছর রংপুরে দুই থেকে ৪শ হেক্টর করে পাট চাষ কমছে। কৃষি বিভাগের তথ্যমতে, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে ২০২৩ সালে প্রায় ৭০ হাজার কৃষক ৫১ হাজার ৬২৭ হেক্টর জমিতে পাট চাষ করেছিল। তার আগের বছর ২০২২ সালে চাষের জমির পরিমাণ ছিল ৫৬ হাজার ৪১২ হেক্টরে। এই পরিসংখ্যান গত ১০ বছরে নিয়ে গেলে দেখা যায়, রংপুর অঞ্চলে পাট চাষ কমেছে অন্তত ৪০ শতাংশ। আর ২০ বছরের পরিসংখ্যান করলে দেখা যাবে এ অঞ্চলে তুলনামূলকভাবে পাট চাষ কমেছে প্রায় ৭০ শতাংশ। পানির অভাবে পাট চাষিদের স্বপ্ন, চেষ্টা ও সব শ্রম যেন বৃথা না হয়, সেজন্য মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। রিবন রোটিং পদ্ধতিতে পাট পচানোর জন্য চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। এছাড়াও উন্নতজাতের পাট চাষেও উদ্বুদ্ধ করছেন। বিভিন্ন এলাকায় দেখা যায়, পানির অভাবে সেচের মাধ্যমে পাট জাগ দেওয়ার স্থানগুলোতে পানি জমিয়ে জাগ দিচ্ছেন অনেকেই। এতে বাড়তি খরচের চাপ সইতে হচ্ছে তাদের। পাট জাগে হেরফের হলে ও পরিষ্কার পানি না থাকলে মানসম্মত পাট পাওয়া সম্ভব হবে না। আর এমনটা হলে কাক্সিক্ষত মূল্যও পাবেন না বলে দাবি করেন চাষিরা। কেউ কেউ বিকল্প উপায়ে সেচ সুবিধায় পাট জাগ দেওয়া শুরু করলেও অর্থাভাবে বিপাকে পড়েছে বেশির ভাগ চাষি। পানির অভাবে ক্ষেতেই পাট শুকিয়ে যাওয়ায় ফলন কমার আশঙ্কাও করছেন তারা। কাউনিয়া উপজেলার মধুপুর, কূর্শা ও পীরগাছা উপজেলার শরিফ সুন্দর, বড়দরগা এলাকার পাট চাষি ইসমাইল, বাবু রাম, গৌরাঙ্গ বলেন, প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে পাট চাষ করতে তাদের খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। আর ওই জমিতে পাট উৎপাদন হয় পাঁচ-ছয় মণ। বাজারে সবচেয়ে ভালো পাটের মণ বিক্রি হয় সর্বোচ্চ দুই হাজার থেকে দুই হাজার দুইশত টাকা। যদিও এই দামে পাট খুবই কম বিক্রি হয়। তারপরেও এই হিসাবে প্রতি বিঘায় চাষ করে অন্তত ২ থেকে ৪ হাজার টাকা লোকসান হয়। তবে চার মাসের কঠোর পরিশ্রমে ফলনের পরিমাণ আরও ভালো হলে চাষিদের লাভ-লোকসান সমান অথবা এক-দুই হাজার টাকা আয় হতে পারে বলেও জানান তারা। এছাড়া এক সময়ে বিস্তীর্ণ মাঠে দোল খাওয়া সবুজ পাট কোথায় হারিয়ে গেল, কেন মুখ ফিরিয়ে নিয়েছেন? এসব প্রশ্নের জবাবে চাষিরা বলেন, ন্যায্যমূল্য না পাওয়া, বীজ সংকট, শ্রমিকের বাড়তি মজুরি, চাষে খরচ বেশি, জাগ দিতে ভোগান্তি, পানির সংকট ও কৃষি বিভাগের উদাসীনতার কারণে চাষ ছেড়েছেন তারা। রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজার গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, পানির অভাবে পাট পচাতে না পেরে সমস্যায় পড়েছি। অনেক কৃষক দিনমজুর বা পরিবহনের মাধ্যমে দূরে নিয়ে গিয়ে পাট পচাচ্ছেন। আবার কেউ কেউ সেচের মাধ্যমে পানি জমিয়ে জাগ দিচ্ছেন। আমরা গরিব মানুষ, বৃষ্টির পানির ওপর ভরসা করেই চাষ করা হয়। এখন গ্রামের আশপাশের খাল-বিলে পানি নেই। অর্ধেক জমির পাট কেটে ফেলে রেখেছি। পানির অভাবে জাগ দিতে পারছি না। চাষিরা আরও বলেন, ভাল বীজ পেতে ভোগান্তি পোহাতে হয় দিনের পর দিন। একেক প্রতিষ্ঠান একেক বছর একেক ধরনের বীজ বিক্রি করে। প্রায় সব প্রতিষ্ঠানের বীজের প্যাকেটে ১০ শতাংশ অপরিপক্ব থাকে। কৃষি বিভাগের গাফিলতি রয়েছে দাবি করে পাটচাষিরা বলেন, বর্তমান সময়ে কৃষি শ্রমিকের বেশি মজুরি চাষে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। ১০ বছর আগে শ্রমিকের দৈনিক মজুরি ছিলো ১৫০ থেকে ২০০ টাকা। তখন পাটের মণ বিক্রি হতো ৮০০ টাকায়। বর্তমানে শ্রমিকের মজুরি বেড়েছে চারগুণ। পাটের দাম হয়েছে দ্বিগুণ। বাজারে দুই হাজার টাকায় পাটের মণ বিক্রি করতে হয়। এছাড়া পর্যাপ্ত পানি না থাকায় জাগ দিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বাধ্য হয়ে খাল-বিল বা নদীতে জাগ দিতে হয়। সেখানেও বেড়েছে খরচ। বাজারে নিয়ে গেলে ন্যায্যমূল্য পাওয়া যায় না। তবে কৃষি বিভাগ ধানের মতো পাটের দাম নির্ধারণ করে দিলে ও মাঠ থেকে সংগ্রহ করলে লাভবান হতেন চাষিরা। সেটি করা গেলে আবারও সোনালি আঁশ পাটের সুদিন ফিরে আসতো বলেও দাবি কৃষকদের। পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে পরে ছাল পচানোর ব্যবস্থা করাই হলো রিবন রেটিং পদ্ধতি। এ পদ্ধতিতে লাভবান হচ্ছে না বলে দাবি কৃষকদের। চাষিরা বলেন, রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছাড়ানোর পাটকাঠিটি আর কাজে লাগানো যায় না। সনাতন পদ্ধতিতে ছাড়ালে পাটকাঠিটি বেড়া তৈরিসহ জ্বালানি ও অন্য কাজে ব্যবহার করা যায়। পীরগাছা উপজেলার প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক সোহবার মুন্সি বলেন, রিবন রেটিং পদ্ধতিতে যন্ত্র দিয়ে আঁশ ছাড়িয়ে পাট পচানো অত্যন্ত ঝামেলার কাজ। পাটের বীজ বপন থেকে শুরু করে আঁশ ছাড়িয়ে ঘরে তোলা পর্যন্ত যেখানে সনাতন পদ্ধতিতে ১৫ থেকে ২০ জন শ্রমিক লাগে, আর রিবন রেটিং পদ্ধতিতে ২৫ থেকে ৩০ জন শ্রমিক লাগে। রিবন রেটিং পদ্ধতিতে এক বিঘায় ১৫ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়। আর সনাতন পদ্ধতিতে খরচ হয় মাত্র ১৩ হাজার টাকা। এ কারণে অনেকেই বৃষ্টির পানির উপর নির্ভর করে সনাতন পদ্ধতিতে পাট জাগ দেওয়ার আশায় থাকে। প্রতি বছর রংপুরে পাট চাষ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম বলেন, অনাবৃষ্টির কারণে কৃষকরা পাট পচাতে পারছেন না। রিবন রোটিং পদ্ধতিতে পাট পঁচানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এক সময় সমতলে প্রচুর পরিমাণে পাট চাষ হতো। এখন সেসব জমিতে খাদ্যশস্য উৎপাদন করে কৃষকরা লাভবান হচ্ছে। এ কারণে পাট চাষ এখন মূলত পরিত্যক্ত জমি ও চর এলাকায় হচ্ছে। যার কারণে উৎপাদনও কিছুটা কমছে। তবে উন্নত জাতের পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এর পাশাপাশি পাট চাষিদের বিনামূল্যে উন্নত মানের বীজ, দানাদার সার সরবরাহ করাসহ বিভিন্ন স্থানে নিয়ে প্রদর্শনী প্লট তৈরি করে আগ্রহ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, চলতি মৌসুমে রংপুর জেলায় ৯ হাজার ৫৩০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৩০ বেল পাট। গত দুই বছর থেকে চাষিরা পাটে ভালো দাম পাচ্ছে। তবে রংপুর অঞ্চলে পাট পচনে পানির ব্যাপক সঙ্কট দেখা দেয়। যার ফলে পাট কেটে জাগ দেওয়া নিয়ে বিরম্বনায় পড়ে চাষিরা। এতে করে অনেক চাষি পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলে। কৃষি বিভাগ ও পাট অধিদপ্তর যৌথ উদ্যোগে রিবন রোটিং পদ্ধতিতে পাট পচনের বিষয়ে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া পাট চাষে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়াসহ বিনামূল্যে বীজ সার দেওয়া হচ্ছে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, এ অঞ্চলে পাটের সুদিন ফেরাতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পাটজাত শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনাসহ পাটশিল্পকে অন্যতম রপ্তানি খাতে পরিণত করতেও কাজ করছে সরকার।

Views: 285

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

by admin
October 25, 2026
0
8

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোল উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বার পাড়ায় মৎস্য চাষির পুকুরে গ্যাস...

পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

by admin
October 25, 2026
0
8

    বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ৫০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের খুঁটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মৃত মতি মাষ্টারের ছেলে টিটু মিয়ার বিরুদ্ধে। এতে মসজিদে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী বহন এবং কৃষিজমিতে যাতায়াতসহ নানা কাজে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।   স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই রাস্তা বন্ধ করে দেওয়ায় শতাধিক পরিবার চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি, স্কুলপড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে রোগী বহনের ক্ষেত্রে সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে।   সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দিগদাড়ী গ্রামের ওই রাস্তা দিয়ে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানুষ চলাচল করে আসছেন। সম্প্রতি জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাস্তাটিতে বাঁশের খুঁটি স্থাপন করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে মসজিদে যাতায়াতের পথসহ আশপাশের ২০টি পরিবারের চলাচল ব্যাহত হচ্ছে।   এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লেবু মিয়া জানান, টিটু মিয়ার ভাইয়ের জমি তাঁকে না দিয়ে অন্য এক প্রতিবেশীকে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে টিটু মিয়া পুরোনো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বলে তাঁদের অভিযোগ। তবে এ বিষয়ে অভিযুক্ত টিটু মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তিনি বক্তব্য না দিয়ে চলে যান।   ভুক্তভোগীরা জানান, সমস্যাটি সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও টিটু মিয়া সেখানে উপস্থিত হননি বলে তাঁদের অভিযোগ। ফলে দীর্ঘদিনের এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।   এলাকার সচেতন মহল দ্রুত রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ার পাশাপাশি বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত সমস্যার সমাধান না হলে প্রতিবেশীদের মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ আরও বাড়তে পারে।   এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আমি লোকমুখে শুনি শোনার পর টিটুকে দীর্ঘদিনের বহুল চলাচল বন্ধ রাস্তাটি খুলে দিতে বললেও এখনো খুলেন দেননি।   এদিকে, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে থাকা ভুক্তভোগীরা সমস্যার সমাধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।...

জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

by admin
October 25, 2026
0
7

সংবাদ বিজ্ঞপ্তি   শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার। অথচ বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে সরাসরি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই শিক্ষাকে...

কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী

কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী

by admin
October 25, 2026
0
7

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি: দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় প্রতিদিনই ১০-১২ জন...

ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

by admin
October 25, 2026
0
10

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাঠ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অস্বাভাবিক ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নিজের সম্ভাব্য মৃত্যুর...

যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ

যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ

by admin
October 25, 2026
0
5

মালিকুজ্জামান কাকা একের পর এক মামলায় দিশেহারা যশোর রেলগেটের আব্দুর রাজ্জাক। ভূমিদস্যু চক্রের এমনি এক মামলায় তদন্ত রিপোর্ট দিয়েছেন যশোর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে October 25, 2026
  • দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি October 25, 2026
  • পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার October 25, 2026
  • রায়পুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচার October 25, 2026
  • জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি October 25, 2026
  • কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই October 25, 2026
  • কালিয়াকৈরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে এলাকাবাসী October 25, 2026
  • লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল October 25, 2026
  • ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ October 25, 2026
  • ভূমি অফিসের  সহকারীর ঘুষ বাণিজ্য October 25, 2026
  • মধুপুরে চাড়ালজানী ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সিজন-২ অনুষ্ঠিত October 25, 2026
  • যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ October 25, 2026
  • যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ October 25, 2026
  • মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা October 25, 2026
  • সাংবাদিকতায় বিশেষ অবদানে শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন মাকসুদ আলম October 25, 2026
  • বিদেশি পর্যটকের থেকে বৈদেশিক মুদ্রা রাখা যাবে আয়ের ৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রিসোর্ট October 25, 2026
  • রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে-বিষয়টি এমন নয় October 25, 2026
  • পাঠ্যবইয়ে প্রতীক দাঁড়িপাল্লার ছবি থাকায় সংশোধন হচ্ছে ৩৮ লাখ বই October 25, 2026
  • দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রæপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি তুহিন ও সাধারণ সম্পাদক সাদেকুল নির্বাচিত October 25, 2026
  • আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু October 25, 2026
  • মিরসরাইয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুবার আগুন, পুড়ল বসতঘর October 25, 2026
  • ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র October 25, 2026
  • ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ October 25, 2026
  • প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত October 25, 2026
  • প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত October 25, 2026
  • টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত October 25, 2026
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর October 25, 2026
  • সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী October 25, 2026
  • দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে October 25, 2026
  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে

      ঘটনাটি ১৯৬৭ সালের ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরে

      October 25, 2026
      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      দিনাজপুরের কাহারোলে গ্যাস ট্যাবলেটে ৪৫ মণ মাছ নিধন, দিশেহারা মৎস্য চাষি

      October 25, 2026
      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d