Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

ভীতির শাসন বনাম জনগণের অধিকার: রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা

admin by admin
November 23, 2024
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

 

এই সময়ে দাঁড়িয়ে আমি এইসময়ের মূল্যায়ণ করতে পারছি না। মন্তব্য করতে
পারছি না অতীত নিয়েও। ভবিষ্যত বিষয়ক ভাবনার দেয়ালও মনের চৌকাঠে
সীমাবদ্ধ! নিকট ভবিষ্যতে কে ক্ষমতায় আসবে, আবার দুর ভবিষ্যতে কারা
ক্ষমতায় যাবে- কথা বলার ক্ষেত্রে সেটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তারা যদি
ক্ষমতায় এসে আমাকে দেখে নেয়! 'তোমাকে দেখে নেওয়া'র প্রচ্ছন্ন-প্রকাশ্য
হুমকি থেকে এ জাতির মুক্তি মেলেনি। আদৌ মিলবে কি না- নিশ্চয়াত্মক
প্রতিশ্রুতিও কেউ এখনো দেয়নি। অতীতে কেউ কেউ তো সত্যিকারেই দেখে
নিয়েছিল এবং ভবিষ্যতেও দেখে নেবে বলে হুমকি দিয়ে রেখেছে। আমরা যেহেতু,
এই দেখে নেওয়ার ক্ষমতা যাদের আছে, তাদের অধীনে থাকি তাই আমাদের কথা
বলতে হয় সাবধানে। বুকের সব কথা মুখে আনতে পারি না। দেখে নেওয়ার পরিণতি
খুব অসাধারণ! যে দেখে নেবে বলেছিল সে সেটা ভুলে গেলেও আমার পাশে যে থাকে,
কাছে যে বসে কিংবা আমায় যে জানে সে ক্ষমতার চেয়ারের হাতবদলে ঠিক ঠিক
দেখে নেয়। কখনো জীবন নিয়ে, কখনো জেল-জরিমানা খাটিয়ে, কখনো অঙ্গহানী
ঘটিয়ে কিংবা কখনো পালিয়ে বেড়াতে বাধ্য করে- এহেন দেখা ক্রিয়ার স্বার্থক
বাস্তবায়ন ঘটায়। কখনো কখনো দেখাদেখিতে চাকুরিচ্যূত হতে হয়, কখনো
মানসিক অশান্তিতে ঘুম কেড়ে নেয়। বাংলার রাজনীতিতে এই যে দেখাদেখি- এজন্য
সমীকরণ মিলিয়ে কথা বলতে হয়। যারা কথা বলে, লেখালেখি করে তাদের কথা
কারো না কারো পক্ষে বিপক্ষে যায়। যাদের বিপক্ষে যায় তারা দেখে নেওয়ার
খড়গ ঝুলিয়ে দেয়। আবার যাদের পক্ষে যায় তারাও একসময় ক্ষমতার বিপক্ষে
চলে যায়। মধ্যখানে আমজনতা চিড়ে চ্যাপ্টা হয়। সুতরাং কথা বলতে হয় মেপে
মেপে। পা ফেলতে হয় চুপে চুপে। কারো সাথে ছবি থাকলেও সেটা দেখে দেখে
রাজনীতি হয়!

রাজনৈতিক দলগুলো কর্তৃক এই যে ভীতিকর অবস্থা সৃষ্টি করে রাখা, এটাতে কী
তাদেরও মঙ্গল হয়েছে? তারা স্বস্তিতে থেকেছে? ক্ষমতায় থাকার সময়ে

নিরঙ্কুশ শক্তি দেখানো এবং ক্ষমতা চলে যাওয়ার পরে চোরের মত পালিয়ে
বেড়ানো- এই দেখাদেখির ফল। জনতার ভোটে নির্বাচিত সরকার দেশ-জনতার
কল্যাণে কাজ করবে। কাজ-আচরণে জনতা সন্তুষ্ট হলে আবার ভোট দিয়ে
নির্বাচিত করবে। অসন্তুষ্ট হলে ভোট না দিয়ে আবার জনতার দুয়ারে ফিরতে
বাধ্য করবে। অথচ জোর করে ক্ষমতায় থাকা, জনতার সাথে যোগাযোগ না রাখা,
বিরুদ্ধমতকে হামলা-মামলা দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা- পৃথিবীর সভ্য ইতিহাসে
কোথাও এসব ভালো নজির স্থাপন করেনি। কারো প্রতি ক্ষোভ যখন কম থাকে
তখন প্রতিক্রিয়াও সাদামাটা হয়। কিন্তু রাগ-ক্ষোভ যদি পাহারসম হয় তখন
পতনের আওয়াজ পাতালেও পৌঁছে যায়। সমালোচনা সহ্য করতে না পারা
ক্ষমতাশীলদের ক্ষতিপূরণ বাড়িয়ে তোলে। কেউ একটু সমালোচনা কিংবা নিন্দা
করলে, বিপক্ষে দু’চারটি কথা বললে কিংবা কোন সিদ্ধান্তের বিরোধিতা করে
দু’চার হাজার লোক বিক্ষোভ মিছিল করলে তাতে ক্ষমতা চলে যায় না। তবে
দীর্ঘদিন বিরুদ্ধমত, ভিন্ন কারো প্রতি সহনশীল না থাকাতে, কারো কথা সহ্য না
করাতে, হামলা-মামলা করে বিপক্ষের মতবাদ থামাতে পদক্ষেপ নিলে সেটাই বরং
বিপর্যয় ডেকে আনে। যারা সঠিক পথ দেখিয়ে দেয়, যারা ভুল হলে ধরিয়ে দেয়
কিংবা যারা অন্যায়ের প্রতিবাদ জানায় তারা জনপ্রিয়তার পথের বন্ধু। অথচ
তাদেরকে শত্রুজ্ঞান করে নিজেদের পথ 'বন্ধুর' করে তুলি। স্বাধীন বাংলাদেশের
সমগ্র শাসনের ইতিহাসে উদারতা ও সহনশীলতার এই দৈন্যদশা ধারাবাহিকভাবে
চলেছে। ’৯১ এবং ’৯৬ এর নির্বাচিত সরকার দেশ পরিচালনায় তুলনামূলকভাবে
অনেক ভালো করেছে। আবার এরাই নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ক্ষমতার মোহে
অন্ধ হয়েছে। বাদবাকি সময়টাতে ক্ষমতা আঁকড়ে থাকার প্রবনতা তীব্রভাবে
অনুভূত হয়েছে এবং ক্ষতিপূরণও সাংঘাতিক রকমের বাজেভাবে দিতে হয়েছে;
কখনো প্রাণ দিয়ে, কখনো সম্মান হারিয়ে আবার কখনো সম্পদ বিলিয়ে। কাজেই
শাসনকালের মেয়াদ(সরকারের এবং সরকার প্রধানের), সরকার প্রধান এবং
দলীয় প্রধানের তফাৎ- এই বিতর্কের ফয়সালা দরকার। অন্তবর্তীকালীন
সরকার এই সংস্কারটুকু যাতে সারে।

নির্যাতিতের পক্ষে মানুষের সহানূভূতি প্রবলভাবে ক্রিয়াশীল থাকে। মাজলুমের
পক্ষে জনমত দাঁড়িয়ে যায়। কেউ এই সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ের জন্য উদার
ও দায়িত্বশীল মেজাজে কাজ করতে পারবে না, কথা বলতে পারবে না- এতে পরে
তাকে দেখে নেওয়া হবে, এই মনোভাব সহিংসতার বহিঃপ্রকাশ ঘটায়। এটা
শাসকের নয় বরং শোসকের চরিত্র। কাল কে ক্ষমতায় আসবে, পরশু- দিনটি
কার?- সেটা মাথায় গেঁথে নিতে বাধ্য হতে হলে এই জাতির মুক্তি অসম্ভব। ’৫৪
বছরের শাসন ও শোসনের ইতিহাস, দীর্ঘকালের ক্ষমতা ও পতনের ইতিহাস থেকে
ক্ষমতা ও জনতা- উভয়ের শিক্ষা হওয়া উচিত। যে রাজনীতি জনতার জন্য, যে
রাজনীতি মাটি ও মানুষের জন্য, যে রাজনীতি দেশ ও দশের জন্য সেখানে
প্রতিহিংসাপরায়নতার প্রশ্ন আসাই উচিত নয়। সাম্প্রতিক বাংলাদেশের চিত্রে
দেখা গেছে, রাষ্ট্রকে ফাংশনিং করার অর্গানগুলো ভবিষ্যত ক্ষমতার দিকে
তাকিয়ে কেউ শীতনিদ্রায় গেছে আবার কেউ অতিরিক্ত ক্রিয়াশীল হয়েছে।
দায়িত্বশীলের আচরণ তো এমনটা হওয়া উচিত নয়। অতীতের ইতিহাস বলছে,
এখানে পুরস্কৃত হওয়া এবং শাস্তি পাওয়া নিরপেক্ষ কাজের ওপর নয় বরং
অন্ধভাবে দলান্ধতা কিংবা দলবিরোধীতার ওপর নির্ভর করে। রাষ্ট্রের আমলা-
পুলিশ, শিক্ষক-বিচারক রাষ্ট্রের নয় বরং দলের পদালিতে পরিণত হয়। সাধারণ
মানুষও নগ্নভাবে দল-সরকার-রাষ্ট্র একাকার করে ফেলছে। রাজনৈতিক
দলগুলোই যখন সরকার হয়ে ওঠে এবং সরকারে থেকে একপার্শ্বিক নিজস্ব ইজম
প্রচার-প্রসারে গোটা রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে তখন আর পার্থক্য
করার উপায়ও থাকে না বটে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা অন্তর্বর্তীকালীন সরকারকে
সংস্কারের যে মহান দায়িত্ব দিয়ে শাসনভার অর্পণ করেছে তা পূর্ণভাবে
বাস্তবায়ন করার জন্য সময়, সুযোগ এবং সহায়তা রাজনৈতিকদলগুলোর পক্ষ
থেকে দেওয়া উচিত। তাড়াহুড়ো করে নির্বাচনের আয়োজন করে গতানুগতিক নিয়মে
আরেকটি দল সরকার গঠন করবে বটে কিন্তু রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে রিপু তা
আদৌ দূর হবে না। এতে আবার কয়েক বছর পরে সে সরকারটিও স্বৈরাচারের

তকমা নিয়ে উৎখাত কিংবা পতন হতে বাধ্য হতে হবে। ক্ষমতার লোভ, অর্থের
লোভ শাসকের বিবেকবোধে লোপ ঘটায়। শাসক বলতে কেবল দলের শীর্ষ নেতা,
হাই-কম্যান্ড, যারা সংসদে যাবে কিংবা যারা জেলা-উপজেলার নেতা হবে তাদেরকে
বোঝাচ্ছি না বরং ইউনিয়েনের একজন কর্মী, গ্রামের একজন সমর্থক- তাকেও
সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। কোন দলের ওপরে যে মানুষের বিতৃষ্ণা জাগে,
বিরুদ্ধাচারণ করে তা কি কেবল বড় বড় নেতাদের আচরণে? খুব সমান্যই। জনতার
সাথে আসলে তারমতো সাধারণ জনতার দেখা হয়- তাদের আচরণ ব্যবহারেই দলের
বদনাম হয়। ইউনিয়ন পর্যায়ের একটা হাট থেকে কোন দলের শীর্ষস্থানীয় নেতার
নির্দেশে নিশ্চয়ই চাঁদা তোলা হচ্ছে না! কাজেই আমাদের সামগ্রিক শোধন
দরকার। এটা সম্ভব হতে পারে কেবল সৃশৃঙ্খল পদ্ধতি প্রণয়ের মাধ্যমে। দ্রুত
নির্বাচনের জন্য চাপ না দিয়ে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়ে, পাশে থেকে
এই সংস্কার করিয়ে নেওয়া আবশ্যক। যে সিস্টেমে ’৫৪ বছরের বাংলাদেশে চলেছে
সেভাবে তরুণরা আর এই বাংলাদেশকে চলতে দেখতে চায় না। জীবন দিয়ে,
অঙ্গহানী করে দেশের ছাত্র-জনতা কেবল ভোটাধিকারের জন্য এহেন আত্মত্যাগ
করেনি। রাজনৈতিক দলগুলো নাগরিকের স্বপ্ন পূরণের সহায়ক হোক। সিঙ্গাপুর-
সুইজ্যারল্যান্ড হওয়ার সব রসদ আমাদের আছে। শুধু দরকার একটু ধৈর্য এবং
একটি ভালো পদ্ধতি। নোবেল বিজয়ী ডা. মুহাম্মদ ইউনূস সরকরের ওপর সেই
আস্থাটুকুন রাখা যায় কিনা- ভেবে দেখবেন।

“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”- মিথ্যা কথা। আমার মতো লাখো
আমজনতা জাতীয় সংগীতের এই পংক্তি গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেললেও
রাষ্ট্রের খুব বেশি উপকার হয় না। কিন্তু যারা এদেশের মেরুদন্ড বিদেশে পাচার
করে দিয়েছে, দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে, দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে
পরিণত করেছে- তাদের মনে দেশেকে ভালোবাসার তথা দেশপ্রেমের অনুভূতি
জাগ্রত করতে হবে। যদি বোঝানোতে বুঝতে বাধ্য না হয় তবে তাদেরকে
দেশবিনাশী কাজ থেকে বিরত রাখতে শক্তি প্রয়োগ করতে হবে। শাস্তি দিতে হবে-
প্রয়োজনে ফাঁসি। দেশের স্বার্থ সবার চেয়ে বড়। এই দেশের ওপর কোন শকুনের

নজর পড়বে এবং কোন দেশপ্রেমিকের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সেটা মেনে
নেওয়া হবে– এটা দুঃস্বপ্ন। সিপাহী-জনতার জাগরণ একাত্তুরে হয়েছে, ’৯০ এরটা
শুনেছি এবং ’২৪-এ দেখেছি। যারা দেশবিরোধী চক্রান্ত করছে তাদের সাবধান
হওয়া উচিত। প্রত্যেক অপপ্রচারের জবাব দেশের জন্য দেবে। বাংলাদেশকে নিয়ে
যারা বিভিন্ন দেশে ষড়যন্ত্র করছে তারাও হুশিয়ার হোন। দাবি আদায়ে যারা
হাসিমুখে জীবন দেয়, দেশ বাঁচাতে যারা অগ্রগামী হয়ে বুলেট-বেয়নেটের আঘাতে
রক্ত দেয় তাদের দমাবেন কী দিয়ে? কী কী অস্ত্র আছে? জনতার জোয়ার থামাতে
ব্যর্থ হবেন। পারলে শুধরে আসেন। কাজেই অতীতের শাসক এবং ভবিষ্যতের
শাসক- সাবধান। পাহাড়াদার হয়ে রাষ্ট্রের মালিক হয়ে উঠতে চাইলে জনতা ঠ্যাং
ধরে টেনে-হিঁচড়ে নামায়- আমাদের সামনে দৃষ্টান্ত তো অনেকগুলো। কাজেই
কাউকে দেখে নেওয়ার যে হুমকি এতে আপনাদেরকে আরও অজনপ্রিয় করে- এটা
যতদ্রুত অনুধাবন করতে পারবেন ততদ্রুত আপনাদের মঙ্গল হবে। ধমক তুলে
নিয়ে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিন। কথায় কথায় যে দেশপ্রেমের
কথা বলেন সেটায় ঈমান আনয়ন করে বাস্তবায়ন করুন। এতে জাতি, ধর্ম, বর্ণ
নির্বিশেষ সকলের কল্যাণ হবে।আপনার/আমার কল্যাণ তো সবার আগেই হাসিল
হবে।

রাজু আহমেদ। কলাম লেখক।
raju69alive@gmail.com

Post Views: 324

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d