মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি)
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে মোট তিনটি মামলায় ১ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়ের করা দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর আওতায় দায়ের করা এক মামলায় এক ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হয়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে চলতে সতর্কও করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, “জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
Views: 228
Related