মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) বৃহস্পতিবার (১৪ আগষ্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে, আগামীকাল শুক্রবার, ১৫ আগস্ট, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে সাফল্যমণ্ডিত করতে মটরসাইকেল শোডাউন (শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। শোডাউনে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাকসুদ জামিল (মিন্টু), ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল আলম, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা মো. হাসান আলী, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল প্রামাণিক, থানা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রবি) ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ তালুকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব মো. রুবেল মণ্ডল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুজা আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান (মিজান), ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মর্তুজ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সবুজ, গোবিন্দসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ রানা এবং ওয়ার্ড যুবদলের নেতা মো. দেলোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে আগামী ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে সাফল্যমণ্ডিত করতে সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাদের সমর্থন ও শ্রদ্ধা নিবেদন করেছেন।








