ভূঞাপুরে ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে কয়লার বদলে কাঠ পোড়ানো ও মজুদ করার দায়ে কবির ব্রিকস ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ ঘোষণা
করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেন। এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লকড়ি মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণে লকড়ি জব্দ করাসহ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোহাম্মদ সোহেল
(টাঙ্গাইল)







