মোহাম্মদ সোহেল, টাঙ্গাইল প্রতিনিধি:
সতর্কতামূলক প্রচারণা ও পূর্বনির্দেশনা উপেক্ষা করে যত্রতত্র কোরবানির বর্জ্য ও পশুর চামড়া ফেলার দায়ে ওসমান গনি নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মাহবুব হাসান। এ সময় দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী তাঁকে ২,০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
উল্লেখ্য, বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও নির্ধারিত স্থানের পরিবর্তে এলাকায় কোরবানির বর্জ্য ও চামড়া ফেলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করেন তিনি। ভূঞাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলা, চামড়া সংরক্ষণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।







