ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী
মোহাম্মদ সোহেল
ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে সকাল ৯টা পর্যন্ত ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী জাকিয়া (২৫)। তাকে আহত অবস্থায় ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্য রত চিকিৎসক অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। স্ত্রী জাকীয়া পুলিশি হেফাজতে আছেন।
বুধবার ( ১৭ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার থেকে জানা যায়, রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩০) সাথে গত ১২ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় একই উপজেলার জিগাতলা গ্রামের জামিল সেখের মেয়ে জাকিয়ার সাথে। কিছু দিন যেতে না যেতেই পারিবারিক ও দাম্পত্য কলহ শুরু হয়। ইতিমধ্যে তাদের ঘরে আসে একটি ছেলে
সন্তান। গত ছয় মাস পূর্বে আদালতের মাধ্যমে তাদের বিবাহের বিচ্ছেদ হয়ে যায়। গেলো রমজানের মাঝে তাদের এই বিচ্ছেদ কে পুনরায় বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেন স্থানীয় গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। তিনি বলেন, তাদের দাম্পত্য কলহের একটা সুরাহা করে দিয়ে ছিলাম, হঠাৎ করে কেন যে এমন ঘটনা ঘটালো। মেয়ে তো বাড়ি থেকে পালিয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, আমি ঘটনাটি জেনেছি কিন্তু কেউ অভিযোগ দায়ের।







