ভূঞাপুরে তিন দিন ব্যাপী অমর একুশে বই মেলার শেষের দিনেও আশানুরূপ বিক্রি নেই বই।
মোঃ আনোয়ার হোসেন, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উদ্বোধন করেন স্থানীয় এমপি ছোট মনির।
গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অমর একুশে বই মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা চেয়ারম্যান মোসাম্মৎ নার্গিস আক্তার।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ
উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।
আজ (২৯ ফেব্রুয়ারি) বই মেলার শেষের দিনে বিক্রেতারা বলছেন, দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বইয়ের বিক্রি নেই। অধিকাংশ দর্শনার্থীই মেলায় আসছেন বেড়াতে। বই এর মলাট উল্টেপাল্টে দেখে চলে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে, করা হয় এই আয়োজন কিন্তু বই
মেলা শুরুর আগে যেমনটা পরিকল্পনা ছিল (বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি) শেষ সময় অতিবাহিত হলেও, আশানুরূপ বিক্রি নেই বই। হতাশায় আছেন লেখক, প্রকাশক।







