বৃষ্টি প্রমাণিক (টাঙ্গাইল) ভূঞাপুরে দ্বিতীয়বার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরের নেতৃত্বে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবহান (২০)। জানা যায়, বুধবার রাতে উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে দুর্বৃত্তরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার আলী জানতে পারেন। এসময় ঘটনাস্থলে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয়, টিনের বেড়া কাটার সময় তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে রক্ত ঝরেছে। পরে থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজনের হাত ও পায়ের বিভিন্ন অংশে সদ্য কাটা রয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ বলেন, দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।
নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো”
আবুনাঈম রিপন :নরসিংদী থেকে : নরসিংদী সহ সারা বাংলাদেশের মানুষ ও দেশের প্রধানমন্ত্রী দৃষ্টি গোচর হওয়াতে ভাগ্যের চাকা খুলে গেল,...








