মোঃ অনিত হাসান তপন (টাঙ্গাইল) টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল, গাবসারা, গোবিন্দসী, অর্জুনা ইউনিয়নের কিছু অংশে যমুনা নদী থেকে মাছ ধরার ১৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলার গোবিন্দাসী পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পেতে রাখা নিষিদ্ধ ঘোষিত ১৮টি চায়না জাল উদ্ধার করে। এসময় অভিযান পরিচালনা করেন গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির এসআই সাহআলম ও তার সাথে থাকা ফোর্স। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ান হয়। উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা হয়। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে। এ বিষয়ে উপজেলার গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কমাল হোসেন জানান, সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযানে যমুনা নদীতে পাতানো অবস্থায় উদ্ধারকৃত ম্যাজিক চায়না দুয়ারী জাল সর্বমোট ১৮ টি উদ্ধার করে, পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে পোড়ানো হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







