টাঙ্গাইল ২ আসনে (ভূঞাপুর-গোপালপুর) ধানের শীষ প্রতীকের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী প্রচারণা উপলক্ষে অর্জুনা ইউনিয়নের ভোরুয়া ওয়ার্ড যুবদলের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী)বিকেলে ভোরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশটি সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও যুব সমন্বয় কমিটির ভূঞাপুর-গোপালপুর দায়িত্বপ্রাপ্ত নেতা সুরুজ মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে ছিলেন ভূঞাপুর থানা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম। তিনি বলেন, “এবারের নির্বাচন জনগণের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। বিএনপির প্রার্থী এডভোকেট আব্দুস সালাম পিন্টু এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে আন্তরিক। তার গণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা তার পক্ষে সর্বাত্মক সমর্থন দেব এবং সকল নেতা-কর্মী ও এলাকাবাসীকে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







