মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কেউ অংশগ্রহণ করেনি, এমনকি কেউ বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নি। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বেধিতে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী রেলি সহকারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সেখানে উপজেলা বিএনপি ও এর সংগঠনের কোনো নেতা কর্মীকে পরিষদ চত্বরের আশে পাশে দেখা যায়নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন স্বাধীনতার পর এই প্রথম বার কোন অনিবার্য কারণে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পারিনাই। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন বলেন, এটি জাতির জন্য একটি গৌরবান্বিত দিন, আজ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো সবার জন্য উন্মুক্ত কারো প্রতি নিষেধাজ্ঞা নাই।
প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন,...







