মোহাম্মদ সোহেল টাঙ্গাইল (প্রতিনিধি)
টাঙ্গাইলের ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি, গুদামজাত করা এবং ক্রয় বিক্রয়ে রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুই মুদির দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জনান, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে তাদের দুজনের জরিমানা করা হয়েছে। তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকা সত্ত্বেও ৯৮০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি করছিল। তিনি আরও বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Views: 248
Related