বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে জনসেবায় অনন্য নাম সাইফুল ইসলাম। তিনি গাবসারা ইউনিয়নের
প্রত্যন্ত চর এলাকার সকল মসজিদের মোট ৯৬ জন ইমামকে ঈদ উপহার হিসেবে অর্থ প্রদান করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাবসারা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অর্থ উপহার হিসেবে তার ছোট ভাই মোঃ গোলাম মোস্তফা এ অনুদান ইমামদের হাতে পৌঁছে দেন। মসজিদের ইমামগণ সাইফুল ইসলামের এ অর্থ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের অসামান্য ব্যক্তিত্ব, নৈতিকতার বলয় এবং নিরলস জনসেবার মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই কৃতী নেতা শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নন; বরং সমাজহিতৈষী ও আস্থাভাজন অভিভাবক হিসেবেও তিনি সর্বজনবিদিত। জাতীয় আন্দোলনে ব্যক্তিগত জীবনকে বিপন্ন করেও তিনি দেশমাতৃকার স্বার্থে অকুতোভয় হয়ে দাঁড়িয়েছিলেন। তেমনি চর এলাকার মানুষের পাশে সব সময় থেকেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে বিজয় নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। উপজেলা ও গাবসারা ইউনিয়ন জুড়ে তার নিষ্ঠাবান প্রচারণা ও নীতিনিষ্ঠ আচরণ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সাইফুল ইসলামের জনসেবার বাস্তব ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে। তিনি নিয়মিতভাবে এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি বন্যার্তদের মাঝে শার্ট-লুঙ্গি বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মসজিদের ইমামগণ সমাজের ধর্মীয় নেতা। তারা আমাদের মুসলিম ধর্মের পথপ্রদর্শক। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমি চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকতে। এ ধারা অব্যাহত থাকবে।”
এলাকাবাসী সাইফুল ইসলামের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বদা নিবেদিত থাকেন। তার এমন মহৎ উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।







