ভূঞাপুরে যুবককে বলাৎকারের চেষ্টা
মোঃ ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে
সনাতন ধর্মালম্বীদের পুজা অর্চনা অনুষ্ঠান থেকে ডেকে পাশের পরিত্যক্ত যায়গায় নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মেহেদী হাসান।
এ ঘটনায় রফিকুল ইসলাম (২২) কে আসামী করে ভূঞাপুর থানায় বলৎকার করার চেষ্টায় অভিযোগ দেন।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার মাটি কাটা মোর চিতুলিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে।
অভিযোগকারী মেহেদী হাসান উপজেলার কয়রা কামারপাড়া এলাকার জুব্বার আলীর ছেলে।
জানা যায়, গত এক বছর আগে থেকেই রফিকুল ইসলাম ওই কিশোর কে নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত ৫ ডিসেম্বর রাতে ওই কিশোরের বাড়ির পাশে সনাতন ধর্মালম্বীদের পুজা অর্চনা দেখতে গেলে রাত ৮টার দিকে তাকে নানা ভাবে বলে কয়ে পাশের পরিত্যক্ত যায়গায় নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। রফিক দৌড়ে পালিয়ে যায়। ধর্মীয় অবিলম্বীদের
এ বিষয়ে কীর্তন পরিচালনা কমিটির সভাপতি বাবু সুভাষ পাল জানান, আমরা ধর্মীয় কাজে ব্যস্ত থাকায় কিছু দেখতে পারিনি, কিন্তু হৈচৈ শুনেছি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।








