মোহাম্মাদ সোহেল,টাংগাইল জেলা প্রতিনিধি;
সোমবার (১২ মার্চ) রাত ৮টা সময় টাঙ্গাইলের ভূঞাপুরে খানুরবাড়ী ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্বে করেন খানুরবাড়ী ছাত্র ও যুব সমাজের সংগ্রামী সভাপতি, জনাব মোঃ সালমান রহমান (মিল্টন শেখ), সঞ্চালনায় করেন খানুরবাড়ী ছাত্র ও যুব সমাজের বিপ্লবী সাধারণ-সম্পাদক, জনাব মোঃ হাবিবুর রহমান (আল-আমিন শেখ)।
আরও উপস্থিত ছিলেন খানুরবাড়ী ছাত্র ও যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি,খান আহম্মেদ সাগর, সহ-সভাপতি কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ-সম্পাদক সাগর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মন্ডল,
সাংগঠনিক সম্পাদক ইমান শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন মন্ডল, ত্রুীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, রাকিব হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সুমন মিয়া, কার্যকারী সদস্য ইব্রাহীম, কার্যকারী সদস্য খাইরুল শেখ, কার্যকারী সদস্য, কবির মন্ডল সহ ছাত্র ও যুব সমাজের সকল সদস্যবৃন্দ।
সভায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।








