ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন-রাসেল পারভেজ সভাপতি।
মোহাম্মদ সোহেলা (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষা ও নৈতিকতার আদর্শ শিক্ষক ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজকে সভাপতি ও চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুজ্জামান খানকে সাধারণ সম্পাদকসহ কার্যকরী সভাপতি তসলিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও মোঃ শহিদুজ্জামানসহ ৪৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সন্ধায় ভূঞাপুর থানা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ। নব নির্বাচিত সভাপতি রাসেল পারভেজ বলেন, শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসাবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া অনেক জটিল কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয়সংশ্লিষ্ট জ্ঞান ও শেখানো পদ্ধতিবিষয়ক জ্ঞানই যথেষ্ট নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপট সম্পর্কেও জানা দরকার। শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে, যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণি ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার পড়াশোনার পরিধি হবে ব্যাপক। আর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ থাকবে অফুরন্ত। সেই সঙ্গে চিন্তা ও বিবেচনাবোধ থাকবে সীমাহীন। শিক্ষককে শিক্ষার্থীদের জানতে ও বুঝতে হবে এবং তার সব কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ প্রতিফলিত হবে।
মোহাম্মদ সোহেলা (টাঙ্গাইল) প্রতিনিধি:







