মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর বাজারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গন ভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (২ আসন ) গোপালপুর ভূঞাপুর সংসদ সদস্য ছোট মনির। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
শনিবার (২৬ আগস্ট) রাত ৯.৩০ মিনিটে ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং লিঃ এর আয়োজিত অনুষ্ঠানে, ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং এর সাধারন সম্পাদক ম.আরিফুল হক আরজুর মঞ্চ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং এর সভাপতি সাজাহান কবির লিটন। উক্ত অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি ছোট মনির। ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। উপজেলা ছাত্রলীগ এ-র সভাপতি ও উপজেলার অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলার ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিঞা, সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম আজাহার। আরও উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিসহ ভূঞাপুর বাজার বণিক সমিতির নেতা কর্মি প্রমুখ।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








