Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home করোনাভাইরাস

ভোটার তালিকা হালনাগাদ ২০২২ – নতুন ভোটার হওয়ার সুযোগ

নতুন ভোটার হয়ে যাবেন। 

admin by admin
April 10, 2022
in করোনাভাইরাস, তথ্যপ্রযুএি, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
ভোটার তালিকা হালনাগাদ ২০২২ – নতুন ভোটার হওয়ার সুযোগ
0
SHARES
99
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ ২০২২। এসময় ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিরা তাদের সঠিক তথ্য দিয়ে খুব সহজে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন। অফিসিয়ালী নতুন ভোটার নিবন্ধন করার থেকে ভোটার তালিকা হালনাগাদের সময় খুব সহজে নতুন ভোটার হওয়া যায়। কারণ এ সময় নতুন ভোটার হতে খুব বেশি কাগজপত্রের দরকার হয় না। সামান্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই নতুন ভোটার হওয়া যায়। তাই যারা এখনো ভোটার হননি তারা ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হয়ে যাবেন।

 

ভোটার তালিকা হালনাগাদ 2022 এর কার্যক্রম কবে থেকে শুরু হবে? নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ কারা কারা ভোটার হতে পারবে? ভোটার তথ্য হালনাগাদ ২০২২ এ ভোটার হতে কি কি কাগজপত্র লাগতে পারে? এ সকল প্রশ্ন সম্পর্কিত সঠিক তথ্য দেয়ার চেষ্টা করবো।

ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ কারা নতুন ভোটার হতে পারবে?

পূর্বের হালনাগাদে যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৪ সাল বা তার পূর্বে ছিলো তাদেরকে নতুন ভোটার করা হয়েছিলো। Voter Halnagad 2022 এ যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ সাল বা তার পূর্বে তারা সবাই নতুন ভোটার হতে পারবেন।

তবে যারা ১৮ বছরের কম বয়স্ক তাদের নাম ভোটার তালিকায় আসবে না। তাদেরকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। পরবর্তীতে যখন তাদের বয়স ১৮ বছর হয়ে যাবে তখন আপনা-আপনিই ভোটার তালিকায় নাম চলে যাবে এবং নির্বাচনে ভোট দিতে পারবে।

ইতোপূর্বে যারা একবার ভোটার হয়েছেন তারা দ্বিতীয়বার ভোটার হতে কখনোই যাবেন না। অনেকেরই ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে তারা দ্বিতীয়বার ভোটার হয়ে থাকেন। কেউ কেউ তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটায় হয়ে থাকেন। আপনারা এমন কাজ কখনোই করবে না। সমস্যা হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন তারা আপনাকে সঠিক পরামর্শ দেবে। একাধিকবার ভোটার নিবন্ধনের ফলাফল খুব ভয়াবহ হতে পারে। একাধিকবার ভোটার হলে জেল-জরিমানা হতে পারে, তাছাড়া আপনি আপনার নাগরিকত্বও হারাতে পারেন।

কি কি কাগজপত্র লাগতে পারে ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হতে

ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হতে হলে যে সকল কাগজপত্র লাগতে পারে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো:-

❖ অনলাইন জন্ম নিবন্ধন সনদ: নতুন ভোটার হতে হলে অবশ্যই ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ ভোটার নিবন্ধন ফরমের সাথে জমা দিতে হবে।

❖ সার্টিফিকেটের কপি: ভোটার হওয়ার যোগ্য ব্যক্তির যদি সার্টিফিকেট থাকে যেমন- জেডিসি/জেএসসি/এসএসসি ইত্যাদি। তাহলে তার সার্টিফিকেটের কপি নিবন্ধন ফরমের সাথে জমা দিতে হবে।

❖ পিতা-মাতার এনআইডি কার্ডের কপি: নতুন ভোটার হতে হলে অবশ্যই আবেদনের সাথে পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

❖ নাগরিক সনদ: ভোটার নিবন্ধন ফরমের সাথে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের কপি জমা দিতে পারেন।

❖ অঙ্গীকারনামা: নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা প্রয়োজন হতে পারে। তাই অবশ্যই পূর্বে কখনো ভোটার হইনি মর্মে অঙ্গীকারনামা প্রস্তুত করে আবেদনের সাথে দিয়ে দিতে পারেন।

❖ স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি: নতুন ভোটার হওয়ার যোগ্য ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তাদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি আবেদনের সাথে জমা দেয়া লাগতে পারে।

উপরোক্ত কাগজপত্রগুলো হলে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়া যেতে পারে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কাগজপত্র জমা দিতে পারেন।

ভোটার হালনাগাদ কবে হবে ২০২২?

একটা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ করতে কয়েকটি ধাপ পার করতে হয়। ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপ হচ্ছে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা। তারপর নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। তারপর নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর সকল ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তথ্য হালনাগাদ ২০২২ এর খসড়া তালিকায় যদি কারো তথ্য ভুল থাকে তাহলে তা সম্পূর্ণ ফ্রিতে সংশোধনের কাজ করা হয় এবং সর্বশেষ চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়।

নতুন ভোটারদের তথ্য সংগ্রহ শুরু (নতুন ভোটার হালনাগাদ কবে হবে ২০২২):-

আগামী ২০ মে ২০২২ ইং তারিখ থেকে সারা দেশে তথ্যসংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণ করবেন। নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলবে পরবর্তী তিন সপ্তাহ ধরে। তাই যারা নতুন ভোটার হবেন তারা তথ্যসংগ্রহকারীকে আপনার তথ্য প্রদান করে নতুন ভোটার নিবন্ধনে অংশগ্রহন করতে পারবেন।

সতর্কতা:– তথ্যসংগ্রহকারী যখন আপনার তথ্য নিয়ে ভোটার নিবন্ধন ফরম ২ পূরণ করবেন তখন আপনি নিজ দায়িত্বে ফরমটি পড়ে দেখবেন। কোথায়ও কোন ভুল তথ্য লেখা হয়ে থাকলে তা সংশোধন করে নিতে হবে। তা না হলে ভোটার তথ্য ভুল চলে আসবে এবং পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হবে।

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম কর্তনের জন্য তথ্য সংগ্রহ:-

ভোটার তালিকা হালনাগাদের সময় যোগ্য ব্যক্তিদের নতুন ভোটার করার পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম কর্তন করা হয়ে থাকে। তথ্যসংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে কর্তন ফরম- ১২ পূরণ করে থাকেন।

এখানে লক্ষ্যণীয় যে, কর্তন ফরম-১২ পূরণ করার সময় ভূলবসত কর্তন যোগ্য ব্যক্তির ভোটার নম্বর/এনআইডি নম্বরের স্থানে তথ্য সরবরাহকারীর ভোটার নম্বর/এনআইডি নম্বর লেখা হয়ে যায়। ফলে যিনি মৃত্যুবরণ করেছেন তার নাম কর্তন না হয়ে যিনি তথ্য সরবরাহ করেছেন তার নাম কর্তন হয়ে যায় এবং সেই সাথে তার এনআইডি কার্ড অকেজ হয়ে যায়। পরবর্তীতে ওই ব্যক্তি প্রচুর পরিমাণ ভোগান্তিতে পড়েন। কারণ ভুলবসত ভোটার তালিকা থেকে জীবিত ব্যক্তির নাম কর্তন হয়ে গেলে তা পুনরায় ঠিক করা অত্যন্ত ঝামেলার বিষয়।

 

সুতরাং, আপনার বাড়ীর কোন সদস্য যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার তথ্য সরবরাহ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজ দায়িত্বে পূরণকৃত কর্তন ফরমটি সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না তা যাচাই করে নিতে হবে।

নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু:-

যারা নতুন ভোটার হওয়ার যোগ্য এবং ভোটার নিবন্ধন ফরম ২ পূরণ করবেন তাদের ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ১০ জুন ২০২২ ইং তারিখ থেকে এবং ছবি তোলার কাজ চলামান থাকবে ২০ নভেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত।

এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা  নির্বাচন অফিস থেকে ছবি তোলার কেন্দ্র নির্ধারণ করা হয় এবং পূর্ণাঙ্গ সিডিউল তৈরী করা হয়। উক্ত সিডিউল অনুযায়ী প্রতিটি এলাকায় মাইকিং করাসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা করা হয়।

খসড়া ভোটার তালিকা প্রকাশ:-

নতুন ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ডাটাগুলো প্রুফ করার পর তা মেইন সার্ভারে আপলোড করা হয় এবং খসড়া ভোটার তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়।

নতুন ভোটার তালিকা ২০২২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ০২ জানুয়ারী ২০২৩ ইং তারিখে। যারা নতুন ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হবেন তারা প্রত্যেকে অবশ্যই খসড়া ভোটার তালিকা চেক করে আসবেন। যদি আপনাদের ভোটার তথ্যে কোন ভুল থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে এবং ভোগান্তি ছাড়া সেগুলো সংশোধন করিয়ে নিতে পারবেন।

ভোটার তথ্যে ভুল থাকলে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ:-

আপনার ভোটার তথ্যে যদি ভুল থাকে তাহলে সেগুলো সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারী ২০২৩। অবশ্যই উক্ত তারিখের পূর্বে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন।

এ সময় রিভাইজিং অথোরিটির কার্যক্রম চলমান থাকে। রিভাইজিং অথোরিটির মাধ্যমে ভোটার তথ্যের ভুল বিনা ফি তে সংশোধন করাতে পারবেন। তাছাড়া হালনাগাদের সময় ভোটার হতে না পারলে এ সময় বাদ পড়া ভোটারদের নতুন করে ভোটার করে নেয়া হয়।

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:-

রিভাইজিং অথোরিটির কার্যক্রম শেষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ০২ মার্চ ২০২৩ ইং তারিখে ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ হওয়া নতুন ভোটারদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এই ছিলো ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হওয়া সংক্রান্ত তথ্যাদি। আশা করি আপনারা উল্লেখিত তথ্য থেকে কিছুটা হলেও উপকৃত  হবেন। ভোটার হালনাগাদ ২০২২ এ নতুন ভোটার হওয়ার বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে চেষ্টা করবো। লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ…!

Views: 2,006

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

by admin
October 16, 2026
0
1

সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

by admin
October 16, 2026
0
1

নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।...

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

by admin
October 16, 2026
0
3

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বর্তমানে এক...

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

by admin
October 16, 2026
0
1

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

by admin
October 16, 2026
0
1

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬...

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

by admin
October 16, 2026
0
4

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় নতুন সার ডিলারি পেলেন যারা যেসব...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d