ভোরের আলোয় ফুটে ফুল
সুবর্ণচর প্রতিনিধি: জীবনে উন্নতি করার জন্য সকালের আলোটাই খুব গুরুত্বপূর্ণ। যারা ভোরবেলা থেকে কাজটা শুরু করেন তারা পেয়ে থাকেন উন্নতির সুসংবাদ।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন বলেন বিখ্যাতজনদের জীবন ও কর্মের সফলতার ক্ষেত্রে তাদের জীবনে সকালবেলায় কাজ শুরু করার একটা শক্তিশালী প্রভাব বিদ্যমান।
তিনি আরও বলেন ভোরের আলোর সাথে জুড়ে আছে কাজে অধিক সময় পাওয়ার সুযোগ।
এছাড়াও নিজাম উদ্দিন বলেন আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি ভোরের সময়টুকুর সাথে জড়িয়ে আছে অনাগত জীবনের অধরা সাফল্য।







