নারায়ণগঞ্জের বন্দরে আবুল বাশার লিটন (৫০)নামে এক ইঞ্জিনিয়ারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুবলীগ নেতা টুটুল,হিরো,রনি ও অনু গং। ভূমিদস্যূদের কারণে নিজ জোত সম্পত্তিতে যেতে পারছেন না নিরীহ ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ এবং নারায়ণগঞ্জ জেলা আদালতে ৭ ধারা মামলা করেও প্রতিকার পাচ্ছেন না তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ এলাকার বাসিন্দা ভুক্তভোগী আবুল বাশার লিটন জানান,তার পিতা সালাউদ্দিন আহাম্মদ ২০০০সালে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর হতে তারই আপন চাচা মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে যুবলীগ নেতা শরীফুল ইসলাম হিরো এবং অপর চাচা মৃত জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান টুটুল,আবু জাহিদ রনি ও আবু সাঈদ অনু আমার পৈত্রিক ১০.২৭ শতাংশ সম্পত্তি দখলের জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। নিজের পিতার সম্পত্তিতে ঘর তুলতে গেলে উল্লেখিতরা নানাভাবে বাধাগ্রস্থসহ হত্যারও হুমকি দেয়। এ ব্যাপারে আমি আদালতে ৭ ধারা মামলা করেছি এবং বন্দর থানাতে অভিযোগ করেছি কিন্ত কোনভাবেই বিচার পাচ্ছি না। হিরো,টুটুল,রনি,অনু নারাযণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামীলীগ নেত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর পরিচয়ে হুমকি-ধামকি দিয়ে বেড়ায়। তাদের ভয়ে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে বিপাকে আছি। আমি আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের উর্দ্ধতন মহলসহ বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ইং উদযাপন উপলক্ষে...








