ব্যারিস্টার নওশাদ জমির, সরকার দলের এমপি। সংসদের বিশেষ কমিটির সদস্য এবং দলীয় চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য।
সেই ব্যক্তি নির্দ্বিধায় ইন্টেরিম সরকারের সময়ের কোন এক অধ্যাদেশ আইন হিসেবে পাশ করার ব্যাপারে দলের অস্পষ্ট অবস্থানের তীব্র সমালোচনা করতে পারেন।
মনিরুল হক চৌধুরী, সরকার দলের এমপি। রানিং সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য এবং দলীয় চেয়ারপার্সনের সাবেক এডভাইজর।
সেই ব্যক্তি নির্দ্ধিধায় সংসদে দাঁড়িয়ে তার সরকারের তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রীকে তুলোধুনো করতে পারেন।
আন্দালীভ রহমান পার্থ, সরকার দলের জোট শরীক দলের এমপি। প্রধানমন্ত্রীর সবচেয়ে আস্থাভাজনদের একজন।
সেই ব্যক্তি নির্দ্বিধায় সংসদে দাঁড়িয়ে তার জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কাজ আদায় করে নেয়ার জন্য প্রশ্নবাণে জর্জরিত করতে পারেন।
ব্যারিস্টার কায়সার কামাল, সরকার দলের এমপি। দলের আইনবিষয়ক সম্পাদক তিনি। ভূমি প্রতিমন্ত্রী থেকে ডিপুটি স্পিকার বানানো হয়েছে।
সেই ব্যক্তি নির্দ্বিধায় সংসদে সবচেয়ে পাওয়ারফুল আসীন স্পিকারে চেয়ারে বসেই হিরোইজম প্রমাণ করতে পারেন ট্রেজারী সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি দলের ছায়া মহাসচিব সালাহউদ্দিন আহমেদের মাইক বন্ধ করে দিয়ে।
রুলিংয়ের পর একাধিকবার বিরোধীদলীয় নেতা দাঁড়ালেও তাকে ডিস্টার্ব না করে কথা বলার সুযোগ দেন, অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর মাইকের সাউন্ড বন্ধ করে দিয়ে বসিয়ে দেন৷
এ দুঃসাহসিকতার সাবকন্টিনেন্টে অন্য কোনো দেশে নজির আছে কিনা, আমার জানা নেই। ভারত বাপাকিস্তানের চিন্তা করেন, আমিত শাহ কিংবা মহসিন নকভি সংসদে কথা বলা অবস্থায় তার মাইক বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহসিকতা স্পিকার দেখাবেন কিনা!
বীরবিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সরকার দলের এমপি। দলের স্থায়ী কমিটির সাবেক সদস্যও। মন্ত্রী থেকে সরাসরি সংসদের স্পিকার বানানো হলো তাকে।
সেই ব্যক্তি নির্দ্বিধায় স্পিকারের চেয়ারে বসে সংসদের রুল ব্রেক করে বিরোধীদলকে অতিরিক্ত সময় দেন, রুলিংয়ের পরও কথা বলার সুযোগ দেন, অন্যদিকে সরকার দলেরই মন্ত্রীদের নির্দিষ্ট টাইম আউট হওয়ার সাথে সাথে মাইক বন্ধ করে দেন। মন্ত্রীদের সমালোচনা করেন স্পিকারের চেয়ারে বসে।
কোনো দলে সমালোচনার কণ্ঠরোধ করা হয় বহিষ্কারের ভয় দেখানোর মাধ্যমে, আবার কোনো দলেই ব্যারিস্টার নওশাদ জমির, মনিরুল হক চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং কায়সার কামালদের মতো ব্যক্তিদের উত্থান ঘটে।
গণতন্ত্র কেবলই মুখে বলাবলির বিষয় নয়, কিংবা লম্বা লম্বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি প্র্যাক্টিসের মধ্যদিয়েই বাস্তবায়ন করা সম্ভব।
দীর্ঘ জেল-জুলুম, গুম-খুন ও নানা কোণঠাসার মধ্যও শক্ত ভিত্তি তৈরি করে একটি দল টিকে থাকার এ হলো লিগ্যাসি!
Views: 181
Related