নারায়ণগঞ্জ বন্দরের মাহমুদনগর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়াবিদ ফয়সাল আহমেদ মন্টি স্মৃতি সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়েছে সালাম স্টীল কর্পোরেশন ও আব্দুল্লাহপুর ক্রিকেট একাডেমি। সম্প্রতি মাহমুদনগর ঈদগা’র মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর ক্রিকেট একাডেমি প্রতিপক্ষ মাহমুদনগর বন্ধুমহলক এবং দ্বিতীয় সেমিফাইনালে সালাম স্টীল কর্পোরেশন প্রতিপক্ষ মাহমুদনগর এক্সপ্রেসকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে। টুর্ণামেন্টে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ক্রীড়াবিদ রিদোয়ান আহমেদ শুভ,মোঃ নিজামউদ্দিন,মোঃ কালু,শয়ন আহমেদ ও মোঃ নয়ন।
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








