Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home প্রশাসন

মন্ত্রিপরিষদ বিভাগে বহাল ৪ জেলা প্রশাসক হাসিনার ঘনিষ্ঠতেই আস্থা অর্ন্তবর্তী প্রশাসনের

admin by admin
March 24, 2025
in প্রশাসন, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের ৮ মাস পেরিয়ে গেলেও  সেই সময়ে সরকারের গুরুত্বপদগুলোতে হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন। খোদ মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগে এখনও কর্মরত রয়েছে শেখ হাসিনার আস্থাভাজন ৪ জন জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টার দপ্তরেও রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা। সম্প্রতি যুগ্মসচিব পদোন্নতিও বাগিয়ে নিয়েছেন এই ছাত্রলীগ নেতা।

এছাড়াও সচিব পদে পদোন্নতির জন্য জোর তদবির চালাচ্ছেন শেখ হাসিনার সুবিধাভোগী কয়েকজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। উপদেষ্টাদের ম্যানেজ করে আধাসরকারি পত্রও নিয়েছেন তারা। যদিও শেখ হাসিনার রোষানলে দীর্ঘদিন বঞ্চিত থেকেছেন এমন শতাধিক কর্মকর্তা সচিব পদে পদোন্নতির যোগ্য রয়েছেন। জনপ্রশাসন সূত্রে এসব তথ্য জানাগেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের মাঠ প্রশাসন নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হলো মন্ত্রিপরিষদ বিভাগ। এই বিভাগে একটি গুরুত্বপূর্ণ অনুবিভাগ হলো জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ। এই অনুবিভাগের প্রধান হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় ২০১৭ সালের ১১ মে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একজন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 

মন্ত্রিপরিষদ বিভাগের গুরুত্বপূর্ণ এই অনুবিভাগে তার যুগ্মসচিব হিসেবে কর্মরত রয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের মোহাম্মদ খোরশেদ আলম খান। হাসিনার আস্থাভাজন হওয়ায় এই কর্মকর্তাকে ২০২০ সালের ৭ জুলাই নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন। এছাড়াও এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব হিসেবে কর্মরত রয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২০ ব্যাচের কর্মকর্তা মো: নজরুল ইসলাম সরকার। শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় এই কর্মকর্তা ২০১৯ সালের ২২ আগষ্ট চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। প্রায় আড়াই বছর সেখানে দায়িতপালন শেষে তাকে যুগ্মসচিব পদোন্নতি দিয়ে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। এরপর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণাল ও পরে ২০২২ সালে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়। এর আগে এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত রয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা মো: জিয়াউল হক। শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা তার কার্যালয়ের পরিচালক হিসেবে ২০১৮ সালের ১৬ জুলাই যোগদান করেন। প্রায় দুই বছর সেখানে দায়িত্ব পালন করার পর তাকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এছাড়াও শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি কর্মরত ছিলেন।

অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৮ মাস পরেও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত আছেন বিসিএস গণপূর্ত ক্যাডারের ২১ ব্যাচের কর্মকর্তা একেএম ফজলুর রহমান। বুয়েট ছাত্রলীগের এই নেতা শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার কার্যালয়ের পরিচালক হিসেবে ২০২০ সালের ৫ জুলাই পদায়ন করা হয়। এরপর অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নিলেও তাকে বদলী করা হয়নি। এর আগে এই কর্মকর্তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, নৌ পরিবহণ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদ শূন্য থাকায় সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো: তোফাজ্জেল হোসেন। বিসিএস ১৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এখানে যোগদানের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে শ.ম রেজাউল করিমের হাত ধরে এই মন্ত্রণালয়ে বদলী হয়েছিলেন।

স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছর প্রশাসনে দাপটের সাথে চাকুরী করেছেন এই কর্মকর্তা। পদোন্নতিও পেয়েছেন নিয়মিত। ২০০৬ সালের ৯ নভেম্বর থেকে ২০০৯ সালের ৮ অক্টোবর পর্যন্ত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব। এরপর মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ২০১০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। এরপর তাকে নিয়োগ দেয়া হয় স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হকের একান্ত সচিব হিসেবে। সেখানে তিনি ২০১৩ সালের ১৪ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এরপর ১১ মাস পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করার পর তাকে আবারও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতিক এর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। সেখানে তিনি ২০১৮ সালের নির্বাচনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন। রাতের ভোটে পূনরায় ক্ষমতায় এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয় এই কর্মকর্তাকে। সেখানে প্রায় ৪ বছর দায়িত্ব পালনের পর গত ২০২৩ সালের ১১ জানুয়ারী মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়।

এই কর্মকর্তাকে সচিব পদোন্নতি দিতে আধা-সরকারি পত্র দিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ডিওতে তিনি লিখেছেন, তোফাজ্জেল হোসেনের মতো একজন মেধাবী এবং প্রতিভাবান কর্মকর্তাকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলে তিনি স্বীয় মেধা, সততা ও দক্ষতা কাজে লাগিয়ে এ মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনসহ  উন্নয়ন প্রকল্পসমুহের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে মর্মে আমি বিশ্বাস করি।

 

এমতাবস্থায়  তাকে সচিব হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পদায়ন করার জন্য অনুরোধ করছি। আপনার সিদ্ধান্ত গ্রহণে সময়ের প্রয়োজন হলে এ মন্ত্রণালয়ের সচিব পদে অন্য কাউকে পদায়ন না করে তাকে আপাতত এ রুটিন দায়িত্বে রেখে দেয়ার অনুরোধ করছি।

এছাড়াও সচিব হওয়ার জোর তদবির চালাচ্ছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মফিদুর রহমান। এই কর্মকর্তা বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন। তার পদোন্নতির জন্য সরকারের একজন উপদেষ্টা জোর তদবির চালাচ্ছেন। যদিও এই কর্মকর্তা আওয়ামীলীগের আস্থাভাজন হওয়ায় নিয়মিত ব্যাচের সাথে ২০১২ সালে উপসচিব, ২০১৮ সালে যুগ্মসচিব এবং ২০২২ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

চাকুরীজীবনে কাজ করেছেন অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ জায়গায়। এই কর্মকর্তা অর্থ বিভাগের একটি প্রকল্পে পদায়ন থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রশাসন সান্নিধ্যের দুর্লভ স্মৃতি বইয়ের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পদমর্যাদার একাধিক কর্মকর্তা বলেন, হাসিনার ঘনিষ্ট ও প্রভাবশালী এসকল কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে বদলী করা হচ্ছেনা। নীরিহ কর্মকর্তদের বদলী করে স্বৈরাচারীর দোষর রাঘব বোয়ালদের বহাল তবিয়তে রেখে আইওয়াশ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Views: 542

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

by admin
October 17, 2026
0
2

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

by admin
October 17, 2026
0
5

  সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার...

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

by admin
October 17, 2026
0
24

কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার...

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

by admin
October 17, 2026
0
10

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস...

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

by admin
October 17, 2026
0
10

ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায়...

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

by admin
October 17, 2026
0
13

সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর October 17, 2026
  • সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন  October 17, 2026
  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026
  • আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু October 17, 2026
  • পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি October 17, 2026
  • চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি October 17, 2026
  • আজ দেশে সোনার ভরি কত October 17, 2026
  • কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে October 17, 2026
  • “যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না October 17, 2026
  • গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট October 17, 2026
  • তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা October 17, 2026
  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

      নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

      October 17, 2026
      সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

      সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

      October 17, 2026
      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      October 17, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d