Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

মন্ত্রিসভায় উঠছে আজ সচিবালয় যাচ্ছে আগারগাঁও, পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

admin by admin
October 18, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
মন্ত্রিসভায় উঠছে আজ সচিবালয় যাচ্ছে আগারগাঁও, পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভা উঠছে আজ রোববার। বিকাল ৪ টায় বাংলাদেশ সচিবালয়ে নবনির্মিত ১ নম্বর ভবনের চতুর্থ তলায়  অনুষ্ঠেয় মন্ত্রিসভা-বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন/স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন এর জন্য উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়াও আজকের সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে  ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণের প্রস্তাবও অনুমোদনের জন্য উপস্থাপন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও আরও ৪ বিষয় রয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকের এজেন্ডায়। এর মধ্যে রয়েছে ২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন, গত ৭ হতে ১০ সেপ্টেম্বর ২০২৬ মেয়াদে তিমুর লেস্তের দিলিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৯তম অধিবেশনে (RC79) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ১৫ হতে ১৭ সেপ্টেম্বর ২০২৬ মেয়াদে গ্লোবাল হেলথ ফোরামের একটি কনফারেন্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কয়েকবার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৫ সালে সচিবালয় সরাতে ২ হাজার ২০৯ কোটি টাকার একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। বলা হয়, ২০১৮ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে।

জিয়া উদ্যানের উত্তর ও বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকে, যেখানে প্রতিবছর বাণিজ্য মেলা হয়, সেখানেই ৩২ একর জমির ওপর সচিবালয় তৈরি করার কথা তখন বলা হয়েছিল। আরও বলা হয়েছিল, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল পরিকল্পনা অনুসারে এ সচিবালয় হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে চার লাখ ডলার খরচ করে মার্কিন স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনসহ পুরো শেরেবাংলা নগরের মূল নকশা দেশে আনা হয়েছিল। নকশা অনুযায়ী, শেরেবাংলা নগরে ১৪ তলা ভিতের ওপর ৯ তলাবিশিষ্ট ৪টি মূল ভবন করার কথা ছিল। অবশ্য পরে সচিবালয় স্থানান্তর হয়নি। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে সচিবালয়কে সরানো নিয়ে আলোচনা হয়নি। বিএনপি সরকারের আমলে সচিবালয়ের ভেতর ২১ তলা একটি ভবন করতে সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। গত ২৬ এপ্রিল একনেক সভায় এ প্রকল্পটি উত্থাপন করা হলে তা অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উঠবে বলে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি সাংবাদিকদের বলেন, অনুমোদন পেলে দ্রুতই নতুন সচিবালয়ের নির্মাণকাজ শুরু করা হবে। এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই কাজ শেষ করার চেষ্টা থাকবে।

জাকারিয়া তাহের বলেন, প্রায় চার মাস আগে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়। প্রথমে বর্তমান সচিবালয়ের এক নম্বর ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের চিন্তা ছিল। পরে মন্ত্রিসভার আলোচনায় সংসদ ভবন ও আগারগাঁও এলাকাকে দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়টি আসে। এরপর সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বর্তমান সচিবালয়ে জায়গার সংকট, পার্কিংয়ের অপর্যাপ্ত ব্যবস্থা এবং পুরনো ভবনগুলোকে নতুন সচিবালয় নির্মাণের কারণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর সচিবালয়ের বাইরে রয়েছে। অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত। এ ক্ষেত্রে নতুন সচিবালয়ের প্রাথমিক পরিকল্পনায় ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গা রাখার পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে।

এদেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব মন্ত্রিপরিষদে উঠছে আজ। এর আগে গত বছরের ২৭ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভার নাম পরিবর্তনের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের সংবিধান, নারীবিষয়ক অন্যান্য আইন, বিধিমালা ও নীতিমালায় এবং দেশে-বিদেশে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে সব ক্ষেত্রে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দটি বেশি ব্যবহৃত হয়ে আসছে। ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি (আওয়ামী লীগ সরকারের সময়ে) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির (জাতীয় সংসদের) বৈঠকে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নামকরণের সুপারিশ করা হয়। ওই বছরের ৭ জুলাই প্রথম আন্তমন্ত্রণালয় সভা এবং ২৭ অক্টোবর দ্বিতীয় আন্তমন্ত্রণালয় সভায় মন্ত্রণালয় ও এর অধীন সংস্থা ও দপ্তর এবং মহিলাবিষয়ক কর্মকর্তা পদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

Views: 47

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

* দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

* দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

by admin
October 18, 2026
0
3

  ঢাকা | ১৬ অক্টোবর ২০২৬ দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ...

রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার

রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার

by admin
October 18, 2026
0
7

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শনে...

রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায় সনাতনীদের পূজোর বস্ত্র বিতরন

রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায় সনাতনীদের পূজোর বস্ত্র বিতরন

by admin
October 18, 2026
0
10

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গা উৎসব ২০২৬ উপলক্ষে সনাতন ছাত্র যুব পরিষদ রামগড় শাখার উদ্যোগ মাতৃসম্মেলন, গীতাদান, শিক্ষা...

কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

by admin
October 18, 2026
0
11

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা হাটের পরিবেশ সুন্দর, স্বাস্থ্যসম্মত ও জনবান্ধব রাখতে হাট কমিটির উদ্যোগে পরিচ্ছন্নতা...

শাহজালালে দেখা যাবে লাগেজের গতিবিধি, বসেছে সিসি ক্যামেরা ও মনিটর

শাহজালালে দেখা যাবে লাগেজের গতিবিধি, বসেছে সিসি ক্যামেরা ও মনিটর

by admin
October 18, 2026
0
12

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি...

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

by admin
October 18, 2026
0
11

সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সাভার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

    মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

    October 18, 2026
    রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা

    রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা

    October 18, 2026
    রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

    রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

    October 18, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d