Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

মন ভাঙার মন রাঙার মনোনয়ন

admin by admin
December 12, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

কৌশল অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ রেখে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে নতুনদের প্রতি আস্থা রাখার প্রতিফলন ঘটল।

এ ছাড়া আগে থেকেই আলোচনায় থাকা বাদের তালিকাও একেবারে ছোট নয়। তিনজন প্রতিমন্ত্রীও রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা আগেরবারের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে ২৯৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যে দুটি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি সেগুলো হচ্ছে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। ওবায়দুল কাদের বলেন, দুটি আসন আজ (গতকাল) প্রকাশিত হচ্ছে না। এটি পরে প্রকাশ করা হবে। এ দুটি আসনে বর্তমান সংসদ সদস্য (এমপি) যথাক্রমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বিরোধী দল জাতীয় পার্টির সেলিম ওসমান।

হাসানুল হক ইনু গতকাল তার আসনে মনোনয়নপত্র দাখিল করার পর বলেছেন, ১৪ দল জোটগত নির্বাচন করবে।

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘেঁটে দেখা যায়, একাদশ সংসদে ২৬২ এমপির মধ্য থেকে ৭১ জনকে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। মনোনয়ন পাওয়ার যে মানদণ্ড ও যোগ্যতা নির্ধারণ করেছে আওয়ামী লীগ, তাতে দলটির জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন বোর্ড ৭১ জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে। প্রায় চার দিন যাচাই-বাছাই শেষে বাদ দেওয়া হয়েছে ৭১ জনকে। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৩৬২ জন।

গতবার ছেড়ে দেওয়া ১৪ দলীয় জোটের শরিকদের ৮টি ও জাতীয় পার্টির ২৩টি আসনের মধ্যে ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। তাদের সবাই নতুন মুখ।

 

ওবায়দুল কাদেরের ঘোষণায় দেখা যায়, নির্বাচনকালীন সরকারে থাকা শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এবার মনোনয়ন পাননি। এ ছাড়া বর্তমান সংসদে হেভিওয়েটদের মধ্য চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে বাদ দিয়ে তার ছেলে মাহাবুব উর রহমানকে (রুহেল) দেওয়া হয়েছে। ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম হককে মনোনয়ন দেওয়া হয়েছে। মাগুরা-১ আসন থেকে সাইফুজ্জামান শিখরকে বাদ দিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে বেছে নেওয়া হয়েছে। বরিশাল-২ আসনে শাহে আলমকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনূস ও বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথকে সরিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীরকে সরিয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তাকে বাদ দিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

চূড়ান্ত প্রার্থী তালিকা পর্যালোচনা করে দেখা যায়, হেভিওয়েট এ নেতাদের বিরুদ্ধে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা সবাই নতুন মুখ।

আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী তালিকায় দেখা যায়, মোট ১০৬টি আসনে নতুন প্রার্থীর মধ্যে ২৭ জন ফিরে এসেছেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৭৯ জনই নতুন মুখ। ২৯৮টি চূড়ান্ত মনোনীত নেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৯ জনই নতুন। গত সংসদের চার নারী বাদ পড়েছেন। পুরনোদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ১৯২ জন।

৭৯ জন নতুন মুখ : সংসদীয় ৩০০ আসনের প্রথমটি পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া (মুক্তা), ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের জায়গায় তার ছেলে মাজহারুল ইসলাম, রংপুর-৫ আসনে এইচএন আশিকুর রহমানের পরিবর্তে তার ছেলে রাশেক রহমান, ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিমের বদলে তার বড় ছেলে সোলায়মান সেলিম ও চট্টগ্রাম-১ আসনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জায়গায় তার ছেলে মাহবুব উর রহমান মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে মামলার সাজা হওয়ায় নির্বাচনে অযোগ্য হাজী মো. সেলিম। নতুন অন্যরা হলেন চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (সুনামগঞ্জ-২), আবদুল কাহার আকন্দ (কিশোরগঞ্জ-২), আফরোজা বারী (গাইবান্ধা-১), সংসদ সদস্য প্রয়াত গোলাম সবুর টুলুর স্ত্রী সুলতানা নাদিরা (বরগুনা-২), আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ (বরিশাল-৪), প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), আওয়ামী লীগ নেতা প্রয়াত এমপি রহমত আলীর স্ত্রী রুমানা আলী (গাজীপুর-৩), কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪), সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), আবুল কালাম আজাদ (জামালপুর-৫), মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪), প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজী (ঝিনাইদহ-৩), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক (বরিশাল-৬), প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম (ফেনী-১), সৌমেন প্রসাদ পা-ে (কুড়িগ্রাম-৩), বিপ্লব হাসান (কুড়িগ্রাম-৪), তৌহিদুর রহমান (বগুড়া-২), সিরাজুল ইসলাম খান (বগুড়া-৩), হেলাল উদ্দিন কবিরাজ (বগুড়া-৪), সোরেন্দ্র নাথ চক্রবর্তী (নওগাঁ-৪) প্রমুখ।

ফের মনোনয়ন পেলেন ২৭ জন : অতীতে সংসদ সদস্য হয়েছেন বা মনোনয়ন পেয়েও নির্বাচিত হতে পারেননি এমন ২৭ জনকে আবার মনোনয়ন দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে চাঁদপুর-২ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ঢাকা-৮ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানে মেননের স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া আবারও মনোনয়ন পেয়েছেন ইমদাদুল হক (ঠাকুরগাঁও-১), গোলাম মোস্তাফা (নীলফামারী-২), আবদুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫ আসনে), শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৪) চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬), ননী গোপাল মণ্ডল (খুলনা-১), তালুকদার মো. ইউনুস (বরিশাল-২), অনুপম শাহজাহান জয় (টাঙ্গাইল-৮), আবদুছ ছাত্তার (ময়মনসিংহ-৮), মোশতাক আহমেদ রুহী (নেত্রকোনা-১), সানজিদা খানম (ঢাকা-৪), আবদুল্লাহ আল কায়সার (নারায়ণগঞ্জ-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), ফয়জুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৫) এবং মোহাম্মদ আলী (নোয়াখালী-৬ আসনে)।

বাড়ল নারী প্রার্থী : বর্তমান সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও উপনেতা মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের ১৯ জন নারী এমপি রয়েছেন। তাদের মধ্যে চারজন বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে আছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান কবিতা, নোয়াখালী-৬ আসনের আয়েশা ফেরদাউস ও জয়া সেনগুপ্তা।

নতুন মনোনয়ন পাওয়া নারীরা হলেন আফরোজা বারী (গাইবান্ধা-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সুলতানা নাদিরা (বরগুনা-২), শাম্মী আহমেদ (বরিশাল-৪), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), রুমানা আলী (গাজীপুর-৩), কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২)।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে ৩৭ জন প্রার্থী : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৭৮ সদস্যের মধ্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। একাদশের উপনির্বাচনে মনোনয়ন পাওয়া দুজনসহ দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির ১৪ জন নেতা। অন্যদিকে একাদশ সংসদে মনোনয়ন পেয়েছিলেন এমন চার নেতা এবার মনোনয়ন পাননি।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সভাপতিমন্ডলীর ১৬ জন সদস্যের মধ্যে মনোনয়ন পেয়েছেন ১৪ জন। সম্পাদকম-লীর ৩৩ জন সদস্যের মধ্যে মনোনয়ন পেয়েছেন ১৮ জন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক চারজনের সবাই এবং আট সাংগঠনিক সম্পাদকের ছয়জন মনোনয়ন পেয়েছেন। কমিটির ২৭ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে ৭ জন মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, পীযূষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আবদুর রাজ্জাক, ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও সিমিন হোসেন রিমি মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান একাদশে মনোনয়ন পাননি। তবে নবম ও দশম সংসদে দলের এমপি ছিলেন।

Views: 369

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

by admin
October 21, 2026
0
11

রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: সাংবাদিক জি এম রাব্বী : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব...

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

by admin
October 21, 2026
0
6

দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সাংবাদিক জি এম রাব্বী : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল...

চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

by admin
October 21, 2026
0
44

চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত মোঃ বেল্লাল হোসাইন নাঈম , স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

by admin
October 21, 2026
0
29

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয়

by admin
October 21, 2026
0
18

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি সহযোগিতা...

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

by admin
October 21, 2026
0
18

দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: October 21, 2026
  • দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ October 21, 2026
  • চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত October 21, 2026
  • ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র October 21, 2026
  • প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয় October 21, 2026
  • ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন October 21, 2026
  • মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। October 21, 2026
  • চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ October 21, 2026
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী October 21, 2026
  • ৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই October 21, 2026
  • তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ১৫,০০০,০০০0০০০ টাকা October 21, 2026
  • আমার হাসবেন্ড চাকরি করে, তার ডিউটি টাইম ৮-১০ ঘন্টা। October 21, 2026
  • বয়স তো শুধু একটি সংখ্যা !!! October 21, 2026
  • সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর ‘বয়কট সৌদি আরব’ ক্যাম্পেইন বাংলাদেশ থেকে শুরু হবে না October 21, 2026
  • গঙ্গাল সভ্যতার যৌনতা October 21, 2026
  • রাহুল গান্ধীর বেড টাচ নিয়ে কেন সমালোচনা হচ্ছে! October 21, 2026
  • আমার ৪ বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেলো আজ ছয় দিন। October 21, 2026
  • বীর্য থেকে তৈরি হয় মুক্তার মতো গয়না! কানাডার এই শিল্পীর ব্যবসার কথা শুনলে অবাক হবেন! October 21, 2026
  • গাড়িতে যেমন দুটি হেডলাইট থাকে, আমাদের নাকের ছিদ্রও দুটি থাকার কারণ অনেকটা একই October 21, 2026
  • ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ (Silent Treatment) কী এবং এটি কীভাবে কাজ করে? October 21, 2026
  • নারীরা কোরআনের নির্দেশ মোতাবেক সাজগোজ করে বের হলেও যৌনকর্মীরা তাদের চেহারা দেখাতে লজ্জা পেতো October 21, 2026
  • কথিত আছে, এক বেদুইন ব্যক্তি তাঁর চাচাতো বোনকে বিয়ে করেছিলেন October 21, 2026
  • সৌদি সরকার এই দুইজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে October 21, 2026
  • মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ October 21, 2026
  • ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান October 21, 2026
  • কাপাসিয়ায় ৫০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার October 21, 2026
  • কাপাসিয়াকে মডেল ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়: চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ October 21, 2026
  • নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন October 21, 2026
  • মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন October 21, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

      রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

      October 21, 2026
      দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

      দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

      October 21, 2026
      চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

      চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d