বৃহস্পতিবার (২৭ আগস্ট) শরীয়তপুরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী মো. ফাহিম জমাদার এ নারাজি আবেদন দাখিল করেন। মামলাটির নম্বর ৫৩/২৫।
বাদী মো. ফাহিম জমাদারের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের অনুকূলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি অধিকতর ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বাদী অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে বারবার মামলা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। তার দাবি, তদন্তে ঘটনার প্রকৃত তথ্য, গুরুত্বপূর্ণ আলামত এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে গুরুত্ব পায়নি।
বাদীপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, প্রভাবশালী আসামিদের কারণে তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও গাফিলতির অভিযোগ উঠেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি পুনরায় অধিকতর তদন্ত করা প্রয়োজন বলেও আদালতের কাছে আবেদন করা হয়।
বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলার প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তার বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে।









