ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সিটিতেই ভোটগ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
শনিবার (৯ মার্চ)এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।এখন চলছে গণনা।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই সিটির ৩৯টি কেন্দ্রে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৫১৫৫ ভোট।
শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৫৮ ভোট।
ময়মনসিংহ সিটি নির্বাচনে ১২৮টি কেন্দ্রে ভোট নেয়া হয়।মেয়র পদে লড়ছেন ৫ জন। ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।
ময়মনসিংহ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কি, জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।







