দিনাজপুর প্রতিনিধি ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আবৃত্তি ও নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







