Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

মহাপ্রাণ যোগেন মন্ডলের ‘বহুজনবাদী’ রাজনীতির প্রাসঙ্গিকতা শেষ হয়নি – শিপন কুমার রবিদাস

admin by admin
January 29, 2025
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মহাপ্রাণের মহাপ্রয়াণের সাথে সাথে ইতিহাস সৃষ্টিকারী ‘বরিশালের যোগেন মন্ডল’ কে প্রায় ভুলতে বসেছি আমরা। তফসিলি সম্প্রদায়ের বিশিষ্ট এই রাজনৈতিক নেতার ১২১ তম জন্মবার্ষিকী চলতি বছরের ২৯ জানুয়ারি। তাঁর জন্মবার্ষিকীতে অতল শ্রদ্ধা। আজও যোগেন্দ্রনাথ মন্ডলের ‘বহুজনবাদী’ রাজনীতির প্রাসঙ্গিকতা উল্লেখযোগ্য। বরিশাল থেকে করাচির ক্ষমতার অলিন্দ হয়ে বনগাঁ, যোগেন মন্ডলের জীবন-সংগ্রাম প্রান্তজনদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এক মাইলফলক। সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা প্রতিষ্ঠা, অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সর্বদাই প্রেরণার উৎস হয়ে থাকবেন। অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তাঁর সীমাহীন অবদান ও ত্যাগ তাঁর প্রতি আমাদের মাথা নুইয়ে দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, ইতিহাসের পাঠ থেকে তিনি অনেকটাই বিস্মৃত।

১৯০৪ সালের ২৯ জানুয়ারি বরিশালের প্রত্যন্ত গ্রাম মৈস্তারকান্দিতে জন্ম নেন যোগেন্দ্রনাথ মন্ডল। পিতা গ্রাম্য কৃষক রাম দয়াল মন্ডল ও মাতা সন্ধ্যা দেবী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ যোগেনের বাল্য শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় বালাবাড়িতে গ্রাম্য পাঠশালার মাধ্যমে। পরবর্তীতে চতুর্থ শ্রেণীতে বার্থী তারা ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকে ১৯২৪ সালে প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন) পাস করেন। ওই বছরই বরিশাল বিএম কলেজে আইএ ভর্তি হন। ১৯২৬ সালে আইএ এবং ১৯২৯ সালে বিএ পাস করেন। ১৯৩৪ সালের জুলাই মাসে কলকাতা আইন কলেজ থেকে এলএলবি পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৩৬ সালে প্রথমে কলকাতায় এবং একই বছর বরিশাল সদর আদালতে আইনজীবী হিসেবে তিনি যোগদান করেন। সেসময় হতেই তিনি সামাজিকভাবে অনগ্রসর শ্রেণির উন্নতি সাধনে যুক্ত হন জনসেবামূলক কাজকর্মে।

শোষিত-অনুন্নত, নির্যাতিত-নিপীড়িত, সামাজিকভাবে অবহেলিত, শিক্ষা-দীক্ষায় পশ্চাৎপদ, দরিদ্র-অর্থক্লিষ্ট ও রাজনৈতিক অধিকার বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়ন এবং অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন যোগেন্দ্রনাথ মন্ডল। তিনি পাকিস্তানের প্রথম আইন ও শ্রমমন্ত্রী ছিলেন। ১৯৩৭ সালে নির্বাচনে নিম্নবর্গের মানুষদের দাবিদাওয়া সামনে রেখে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সাধারণ নির্বাচনে তিনিই প্রথম তফশিলি জাতির একমাত্র প্রতিনিধি যিনি সারা ভারতে আইনসভার একটি সাধারণ আসন দখল করতে পেরেছিলেন। ১৯৩৮ সালে বঙ্গীয় বিধানসভায় তফশিলি সম্প্রদায়ভুক্ত সদস্যদের নিয়ে তিনি গঠন করেন ‘ইনডিপেনডেন্ট শিডিউলড কাস্ট পার্টি’ নামে একটি নিরপেক্ষ তফশিলি দল।

রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের চৌহদ্দিতেই ছিলেন তিনি। তিনি নেতাজি ও শরতচন্দ্র বসুর অনুগামী ছিলেন। ১৯৪০ সালে নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কারের পর কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দেন তিনি। সোহরাওয়ার্দী মন্ত্রিসভার সদস্য হন যোগেন্দ্রনাথ। ঠিক তখনই বাবাসাহেব ড. আম্বেদকরের সঙ্গে হাত মেলান তিনি, খোলেন দলিত ফেডারেশনের বাংলা শাখা। তিনি ১৯৪৩ সালে খাজা নাজিমুদ্দিনের মন্ত্রীসভায় সমবায় ও ঋণদান বিষয়ক মন্ত্রী ছিলেন। ভারতের অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রীর দায়িত্বভার পালন করেন ১৯৪৬ সালে। কাজ করেছেন বাংলার সোহরাওয়ার্দীর মন্ত্রীসভায় ১৯৪৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। যোগেন ম-লের রাজনৈতিক জীবনের একটি অসাধারণ কীর্তি ছিল, ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে পূর্ব বাংলার যশোর ও খুলনা থেকে নির্বাচনে জিতিয়ে আনা। কংগ্রেস পণ করেছিল কোনো দলিতকে ভারতের ১৯৪৬ সালের গণপরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না।

যোগেন্দ্রনাথ মন্ডল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তফশীলী সমাজ ও মুসলমানদের ঐক্যের প্রধান নেতা হিসেবে ১৯৪৭ সালে পৃথক পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন করেন। ১৫ আগস্ট, ১৯৪৭ সালে ভারত বিভাজন হয়। এরপর তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য ও অস্থায়ী সভাপতি হন। দলিত শ্রেণীর নেতা হিসেবে যোগেন্দ্রনাথ কতকগুলো সাধারণ বিষয় নিয়ে মুসলিম লীগের সাথে চুক্তিবদ্ধ হন। এর ফলে দলিত শ্রেণীর লোকেরা লাভবান হবে বলে তিনি আশা করেছিলেন। ফলশ্রুতিতে তিনি নবগঠিত রাষ্ট্র, পাকিস্তানের মন্ত্রীসভায় আইন ও শ্রম মন্ত্রী হন। এর মাধ্যমে সরকার প্রশাসনে সর্বোচ্চ স্তরের হিন্দু সদস্য হন তিনি। ১৯৫০ সালে পাকিস্তানি শাসকদের ভুল ও অন্যায়ের প্রতিবাদ করে হতাশ ও বিতশ্রদ্ধ হয়ে তিনি লিয়াকত খান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি তার পদত্যাগের চিঠিতে অমুসলিম সংখ্যালঘুদের প্রতি সামাজিক অন্যায় ও পক্ষপাতমূলক আচরণ সম্পর্কিত ঘটনা উল্লেখ করেন। ১৯৬৮ সালে ভারতের চব্বিশ পরগনার স্বজাতি বন্ধুর বাড়িতে খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে ফেরার সময় পথিমধ্যে মহাপ্রয়াণ ঘটে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের। চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এলাকায় সমাহিত করা হয় তাঁকে। তাঁর মৃত্যুর পর ভারত সরকার তাকে ‘মহাপ্রাণ’ খেতাবে ভূষিত করেন।

তিনি অবিভক্ত ভারতবর্ষে নতুন এক ‘সর্বজনবাদী/বহুজনবাদী’ (Inclusive) রাজনীতির সূচনা ঘটিয়েছিলেন প্রান্তিক জনপদ বাকেরগঞ্জ তথা পূর্ববঙ্গ থেকেই। এই রাজনীতিই তাঁকে একাধিকবার মন্ত্রিত্ব দিয়েছে প্রদেশ, এমনকি কেন্দ্রেও। তাঁর কারণেই বিশেষত পূর্ববঙ্গের কৃষিপ্রজা দরিদ্র মুসলমান সমাজ সাতচল্লিশের ভাগাভাগির-রাজনীতির দর-কষাকষিতে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে সক্ষম হয়েছিল। আজ ভারতে দলিত সমাজ একটা বড় রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছে এবং উঠছে, যা মূলত সেটারই ফলাফল।

তিনি তার একটি বাণীতে লিখেছিলেন- ‘যদি আজ কেহ নিশ্চিত করিয়া বলিতে পারে যে, আমার জীবনের বিনিময়ে আট কোটি তফসিলীর সার্বভৌম মুক্তি আসিবে। তবে আমি সে মৃত্যুকে তিলে তিলে বরণ করিতে পারিব। যদি সমুদ্রে ঝাঁপ দিলে অথবা জ্বলন্ত অগ্নিকুন্ডে আমাকে নিক্ষেপ করিলে সে মুক্তি মেলে, তবে আমি দুর্বার আকাঙ্ক্ষা লইয়া তাহাতেই ঝাঁপাইয়া পড়িব।’

আমরা মনে করি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যেতে হলে, যোগেন্দ্রনাথ মন্ডলের রাজনৈতিক আদর্শ এই মুহুর্তে বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক। বাংলার নমঃশূদ্রদের অবিসংবাদী নেতা যোগেন মন্ডল সমাজের বঞ্চিততের ন্যায্য লড়াইয়ের ময়দানে চিরঞ্জীব হয়ে থাকবেন।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটি।

Views: 552

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

by admin
October 24, 2026
0
19

    সমস্যাটি এখন ভিন্ন দিকে গড়াচ্ছে। স্যোশাল মিডিয়ায় গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই দোষারোপ করা আরম্ভ হয়েছে। এতে যেমন রাজনৈতিক...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

by admin
October 24, 2026
0
12

  অর্থের জোর, চটকদার প্রতিশ্রুতি আর চতুর প্রচারণার ভিড়ে আধুনিক নির্বাচনী রাজনীতিতে বারবার মার খাচ্ছেন নীতি ও আদর্শের প্রতীক প্রকৃত...

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

by admin
October 24, 2026
0
11

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উপশিরোনাম: ধনসম্পদ মানুষকে বিত্তশালী করতে পারে, কিন্তু দয়া, সততা ও পরোপকারই মানুষকে প্রকৃত অর্থে মহান...

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

by admin
October 23, 2026
0
6

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬: চলমান যুদ্ধ, সংঘাত ও সামরিক আগ্রাসনের ভয়াবহ পরিণতি থেকে শিশু, নারী, শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ...

৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস

৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস

by admin
October 23, 2026
0
13

  ২৪ অক্টোবর “জাতিসংঘ দিবস”। ২০২৬ সালে গোটা বিশ্ব এ দিবসটি পালন করবে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক সহযোগিতা গভীর সংকটের...

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

by admin
October 23, 2026
0
50

♦️আমি ব্যক্তিগত ভাবে হিন্দুদের পুজোর মধ্যে যাওয়াকে একদম পছন্দ করিনা এবং কখনো যাবোনা। তবে হ্যা চার্চে অনেকবার গেছি ক্রিস্টমাসের প্রোগ্রামে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026
  • সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম October 24, 2026
  • পরপর কয়েকটা রাতে শা’রীরিক সম্পর্কে অনীহা, কেন জানেন? October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।। October 24, 2026
  • মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ October 24, 2026
  • মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক October 24, 2026
  • চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত October 24, 2026
  • চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা October 24, 2026
  • বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু October 24, 2026
  • ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই October 24, 2026
  • বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫ October 24, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত October 24, 2026
  • কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান October 24, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 24, 2026
  • মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ October 24, 2026
  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না

      দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না

      October 24, 2026
      বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার

      বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার

      October 24, 2026
      সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম

      সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d