Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

মাইলফলকের পথে আটলান্টার ফোবানা সম্মেলন

admin by admin
August 17, 2025
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের আর মাত্র ১২ দিন বাকি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলন মাইলফলক অর্জনের প্রচেষ্টায় এগিয়ে চলছে আটলান্টার জনপ্রিয় বাংলাদেশি সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘বাংলাধারা’। ‘প্রবাসী প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকরণে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক শ্লোগানে এবার বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনাসহ ব্যতিক্রমী সম্মেলনের আশা করছেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ৮০টিও বেশি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য। ২৫টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী ও কলা-কুশলীরা আগামী ২৯ আগষ্ট ছুটে যাবেন আটলান্টায়।

৩৯তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৯তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯-৩১ আগস্ট আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে (হোটেল ওয়েস্টিন)-এ অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলা-কুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন বলে আশা করছেন ফোবানার চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৪০তম ফোবানা সম্মেলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন মাসুদ রব চৌধুরী ও আবীর আলমগীর।

৩৯তম ফোবানা সম্মেলনের আহবায়ক নাহিদুল খান সাহেল ও সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়ার মতে এবারের সম্মেলনে সবকিছুই এমনভাবে সাজানো হয়েছে কোন দর্শকশ্রোতাকে কখনই একঘুয়েমি লাগবে না। গত ৩৮ বছরের রেকর্ড ভাঙতে অনেক কিছুতেই থাকবে নতুনত্ব আর বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা। দর্শকশ্রোতারা তিন দিনেই উপভোগ করতে পারবেন অনাবিল আনন্দ। এর জন্য আয়োজক সংগঠন বাংলাধারা’র শতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন বলেও উল্লেখ করেন তারা।

নাহিদুল খান সাহেল ও সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, সবকিছুতেই আমরা গুরুত্ব দিচ্ছি। ব্যবসায়ীদের নিয়ে যে সেমিনার ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে তা হবে স্মরণকালের সেরা। অন্যান্য সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনায়ও থাকবে কিছুটা ব্যতিক্রম।

৩৯তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট ডিউক খান বলেন, আটলান্টায় এবারে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফোবানা সম্মেলন। এর আগে ৪টি সম্মেলন সফল ও সার্থক হয়েছে। তবে এবারে আরও একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। এবারও সম্মেলনকে সফল ও সার্থক করেতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। দর্শকশ্রোতাদের মনের মতো করে সাজানো হচ্ছে তিন দিনের নানা কর্মসূচি। যা হবে একেবারেই ব্যতিক্রম। মওলা দিলু এবং কাজী নাহিদ প্রধান সমন্বয়ক সিনিয়র সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবারের ফোবানা সম্মেলনে।

নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জন সংযোগসহ হৃদ্যতা বাড়াতে ৩৮ বছর ধরে ফোবানা বিশেষ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মকে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তা বজায় রাখার পাশাপাশি নানা সমস্যার সমাধান নিয়ে ফোবানা সম্মেলনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেন। এতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিরাট ভূমিকা পালন করেন ফোবানা।

৩৯তম ফোবানা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে আশা করছেন কর্তৃপক্ষ। প্রত্যককে ১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) মূল্যবান বৃত্তি প্রদান করা হবে।

এবারের সম্মেলনে বাংলাদেশের বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তি ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, বরাবরের মতো এবারও সম্মেলনে প্রবাস ও দেশের রাজনীতি এবং ট্রাম্প সরকারের নতুন প্রশাসন, বিভিন্ন স্টেটের গভর্নর, সিনেটর ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে পরিবেশ, বৈশ্বিক অর্থনীতি, বাংলাদেশের নদীর পানি সমস্যা এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়ে সেমিনার হবে।’

 

যা থাকছে এবারের ফোবানা সম্মেলনে:

সামাজিক ইস্যু: মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক দিক। স্বাস্থ্য ও সুস্থতা: প্রতিরোধমূলক এবং চিকিৎসাগত দিক। প্রযুক্তি: প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। গঠিত পরিবেশ ও জলবায়ু: স্থাপত্য, পরিকল্পনা, শহরায়ন এবং টেকসই উন্নয়ন।

ব্যবসা ও অর্থনীতি: ব্যবস্থাপনা, অর্থনীতি, উদ্যোক্তা, বাজার এবং অর্থনৈতিক নীতি। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি: পাঠদান, সৃজনশীল শিল্প, ডিজাইন, চলচ্চিত্র, মিডিয়া এবং সাহিত্য। সংস্কৃতি ও ঐতিহ্য: ঐতিহ্য সংরক্ষণ, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের ইয়থ ও নারী সংগঠনগুলোর বড় ধরনের পার্টিসিপেশন থাকবে।

কন্ঠশিল্পী সামিনা চৌধুরীর নেতৃত্বে একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। তিন দিনব্যাপী সম্মেলনে প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, কাব্য জলসা, সাহিত্যালোচনা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা সংক্রান্ত আলোচনা, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, কারুপণ্য শিল্পের প্রদর্শনী ও বর্ণীল ফ্যাশন শো থাকছে এবারের সম্মেলনে।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ৮/১০ হাজার প্রবাসী বাংলাদেশিরা এবারের আটলান্টায় অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদী।

—

Views: 179

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
27

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
12

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
7

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

by admin
October 14, 2026
0
7

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
80

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

জিততে পারল না বাংলাদেশ

জিততে পারল না বাংলাদেশ

by admin
October 14, 2026
0
22

পঞ্চম দিনে লড়াই করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট জিততে পারল না বাংলাদেশ। আফগান ব্যাটার সেদিকউল্লাহ আটালের সেঞ্চুরি ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      October 14, 2026
      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      October 14, 2026
      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d