আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধঃ ঢাকার দিয়াবাড়ী মাইল স্ট্রোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে আহত মধুখালীর তাসনিয়া হক ৩৩দিন শেখ হাসিনা বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে লড়ে গত ২৩ আগস্ট ২০২৫খ্রি. শনিবার ভোরে পারি জমান না ফেরার দেশে। গত ২৩ আগস্ট ২০২৫খ্রি. শনিবার পারিবারিক তথ্য মতে দেশ কাপানো রাজধানীর দিয়াবাড়ী মাইল স্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে গুরুতর আহত মাইল স্টোন স্কুল শাখার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের নাজমুল হক পটুর কণ্যা তাসনিয়া হক (১৩) শেখ হাসিনা বার্ণ ইউনিটে ৩৩ দিন চিকিৎসাধীন মৃত্যুর সাথে লড়ে ২৩ আগস্ট ২০২৫খ্রি. শনিবার ভোরে ইন্তেকাল কারেন(ইন্নালিল্লাহি—-রাজিউন।
গত ২৩ আগস্ট ২০২৫খ্রি.শনিবার উত্তরা খালপাড় জামে মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে উত্তরা ১২নং সেক্টর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
১ ভাই ও ২ বোনের মধ্যে সে ছিল বড়।







