Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home করোনাভাইরাস

মাঙ্কিপক্স কতটা উদ্বেগজনক?

মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে

admin by admin
May 21, 2022
in করোনাভাইরাস, বিশেষ সংবাদ, বিশ্ব, স্বাস্থ্য
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে ক্রমবর্ধমান মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। ভাইরাল সংক্রমণজনিত এই রোগটি পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও এবার সেই গণ্ডি পেরিয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, শুক্রবার পর্যন্ত প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং ১১টি দেশে আরও ৫০ জনের এই ভাইরাসে আক্রান্তের ঘটনা তদন্তাধীন রয়েছে। মাঙ্কিপক্সের বর্তমান প্রাদুর্ভাব এবং ঝুঁকি সম্পর্কে এক বিশ্লেষণ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মাঙ্কিপক্স কতটা বিপজ্জনক?

শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন একজন জনস্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, এই সময়ে সাধারণ জনগণের জন্য মাঙ্কিপক্সে আক্রান্তের ঝুঁকি কম।

মাঙ্কিপক্স একটি বিরল ও স্বল্প পরিচিত রোগ। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আদ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার। তারপর একসময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে রোগটি।

মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত অসুখ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— মধ্য আফ্রিকান ও পশ্চিম আফ্রিকান।

dhakapost
বিজ্ঞানীরা বিভিন্ন জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ভাইরাসের জিন বিন্যাস করছেন, জানিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি ওঠে। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাত ও পায়ের তালুতে।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, এই ভাইরাল সংক্রমণের সাথে গুটিবসন্তের সম্পর্ক আছে। তবে সংক্রমণ সাধারণত মৃদু হয়। বিশেষ করে পশ্চিম আফ্রিকান ভাইরাসের প্রজাতিটি মৃদু ধরনের; যা মার্কিন যুক্তরাষ্ট্রে সনাক্ত হয়েছে। এই প্রজাতিতে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ১ শতাংশ। বেশিরভাগ মানুষ দুই থেকে চার সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

১৯৭০ সালের পর থেকে আফ্রিকার ১১ দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া যায়। ২০১৭ সালের পর নাইজেরিয়ায় এবার সবচেয়ে বেশি এ রোগের প্রকোপ দেখা গেছে। দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত ৪৬ জনের দেহে উপসর্গ দেখা গেলেও ১৫ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত ৭ মে প্রথম একজন ইউরোপীয় নাগরিকের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। নাইজেরিয়া থেকে ওই ব্যক্তি ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। এরপর থেকে আফ্রিকার বাইরে ১০০ জনের সংক্রমণ নিশ্চিত করার কথা জানিয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড একাডেমিক।

শনাক্তদের বেশিরভাগের সঙ্গে আফ্রিকা ভ্রমণের ইতিহাস নেই। যে কারণে রোগের প্রাদুর্ভাবের বিষয়টি অস্পষ্ট। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, সামাজিক সংস্পর্শ থেকে এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি ডেকে আনা সার্স-কোভ-২ ভাইরাসের মতো মাঙ্কিপক্স সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। গণ সংক্রমণের ঝুঁকিও খুব কম। এতদিন কেবল মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এ রোগে আক্রান্ত রোগীর দেখা মিলত।

dhakapost
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্তের ঘটনাগুলো কিছুটা অস্বাভাবিক

বিশেষজ্ঞদের বিশ্বাস, সক্রিয় ফুসকুড়ি আছে এমন ব্যক্তির ত্বকের সাথে অন্য কারও ত্বকের সংস্পর্শের মাধ্যমে বর্তমানে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে। একবার কারও সংক্রমণ শনাক্ত হয়ে গেলে তা যাতে অন্যদের শরীরে না ছড়ায় সেজন্য এর বিস্তারের লাগাম টানতে হবে বলে জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসক মার্টিন হির্সচ রয়টার্সকে বলেছেন, কোভিড-১৯ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি অত্যন্ত সংক্রামক। কিন্তু মাঙ্কিপক্সের ক্ষেত্রে এমন ঘটবে না বলে মনে হচ্ছে।

বর্তমানে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শনাক্ত হওয়া লোকজনের মাঝে— এমন অনেক পুরুষ আছেন, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করেছেন। স্পেনের মাদ্রিদ অঞ্চলের সাউনার কয়েকটি ঘটনায় এ ধরনের শারীরিক সম্পর্কের সম্পৃক্ততা পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা কী উদ্বিগ্ন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্তের ঘটনাগুলো কিছুটা অস্বাভাবিক। যেসব দেশে ভাইরাস নিয়মিত ছড়িয়ে পড়ে না, সেসব দেশে বর্তমানে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। বর্তমানে শনাক্ত হওয়া এই ভাইরাসের উত্স এবং এর রূপ বদল ঘটেছে কিনা তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

মাঙ্কিপক্সে এখন পর্যন্ত যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালেই বেশিরভাগ রোগী শনাক্ত হয়েছেন। তবে কানাডা, অস্ট্রেলিয়াতেও সংক্রমণ ঘটেছে এবং বোস্টনেও মাঙ্কিপক্সে একজনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে আরও সংক্রমণ শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ এবং অন্যান্য অঞ্চলের দেশগুলোতে আসন্ন গ্রীষ্মের উৎসব, পার্টি এবং ছুটির সময়ে লোকজন সমবেত হওয়ায়

সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মকর্তারা।

dhakapost
গুটিবসন্তের অ্যান্টিভাইরাল ওষুধকে বিশেষ পরিস্থিতিতে মাঙ্কিপক্সের চিকিত্সায় ব্যবহার করা যেতে পারে, বলছে যুক্তরাষ্ট্র

সংক্রমণ থেকে বাঁচার উপায়?

মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা গুটিবসন্তে জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। রোগীদের সেবা দেওয়ার সময় যারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকিতে আছেন, সেই স্বাস্থ্যসেবা কর্মীদের গুটিবসন্তের টিকা দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য।

মার্কিন সরকার বলেছে, পুরো দেশের মানুষকে টিকা দেওয়ার জন্য স্ট্র্যাটেজিক ন্যাশনাল স্টকপাইলে (এসএনএস) গুটিবসন্তের ভ্যাকসিনের যথেষ্ট মজুত আছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের একজন মুখপাত্র বলেছেন, গুটিবসন্তের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রয়েছে; যা বিশেষ পরিস্থিতিতে মাঙ্কিপক্সের চিকিত্সায় ব্যবহার করা যেতে পারে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আরও বিশদভাবে বলা যায়— এমন কারও সাথে লোকজনের ঘনিষ্ট সম্পর্ক এড়িয়ে চলা উচিত, যার শরীরে ফুসকুড়ি রয়েছে অথবা অন্য কোনও অসুস্থতায় ভুগছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে যাদের সন্দেহ রয়েছে, তাদের আইসোলেশনে যাওয়া এবং চিকিৎসা সেবা নেওয়া উচিত।

চলমান প্রাদুর্ভাবের নেপথ্যে কী?

কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানের ভ্যাকসিন এবং সংক্রামক রোগ সংস্থার ভাইরোলজিস্ট অ্যাঞ্জেলা রাসমুসেন বলেছেন, ভাইরাসটি নতুন কিছু নয় এবং এটি প্রত্যাশিত।

তিনি বলেন, বিশ্বব্যাপী ভ্রমণ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনসহ বেশ কয়েকটি কারণ ভাইরাসের উত্থান এবং বিস্তারকে ত্বরান্বিত করেছে। তবে কোভিড মহামারির প্রেক্ষাপটে বিশ্ব যে কোনও ধরনের নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে আরও বেশি সতর্ক রয়েছে।

 

Views: 1,140

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
7

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
14

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
12

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
62

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

by admin
October 21, 2026
0
16

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

by admin
October 21, 2026
0
37

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026
  • পূর্বধলা জমি জমা বিরোধ এর জেরে মহিলা কে মারধর থানার অভিযোগ। October 21, 2026
  • নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী October 21, 2026
  • তানোরে শরিফ উদ্দিনের পুজা মন্ডপ  পরিদর্শন  October 21, 2026
  • রংপুর বিভাগে আলুতে কৃষকের ক্ষতি হচ্ছে ৫ হাজার কোটি টাকা, হিমাগারে রয়েছে ৭৩.৮ শতাংশ আলু October 21, 2026
  • জামালপুর এসআরবি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার October 21, 2026
  • জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপুজা October 21, 2026
  • বিরামপুরের খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি সদস্য মোঃ লোকমান হাকিম October 21, 2026
  • সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে  October 21, 2026
  • সাংবাদিকরা আছে বলেই সমাজে অপরাধীরা ঘুরে দাড়াতে পারেনা: সাব্বির সেন্টু October 21, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ October 21, 2026
  • বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার October 21, 2026
  • রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: October 21, 2026
  • দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ October 21, 2026
  • চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত October 21, 2026
  • ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র October 21, 2026
  • প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয় October 21, 2026
  • ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

      ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

      October 21, 2026
      অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪

      অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪

      October 21, 2026
      আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ

      আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d