Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

মাটির চুলা, গ্রামীণ উঠান আর নাহিদের হাতের জাদুকরী ছন্দে মুগ্ধ কোটি মানুষ

admin by admin
August 7, 2026
in জাতীয়, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
মাটির চুলা, গ্রামীণ উঠান আর নাহিদের হাতের জাদুকরী ছন্দে মুগ্ধ কোটি মানুষ
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর ব্যুরো: মাটির উঠান, ধোঁয়া ওঠা চুলা আর দুই হাতের নিখুঁত ছন্দ এই তিনেই বদলে গেছে রংপুরের তরুণ রাহেদুল ইসলাম নাহিদের জীবন। যে হাতে একদিন ছিল অভাবের হিসাব, এখন সেই হাতের রান্নার দৃশ্য মুগ্ধ করে বিশ্বের কোটি মানুষকে। তবে খ্যাতির আলোয় দাঁড়িয়েও নাহিদের মনে রয়ে গেছে ফেলে আসা দিনগুলোর শঙ্কা; কারণ, দারিদ্র্যের স্মৃতি কখনো কখনো সাফল্যের চেয়েও গভীর ছাপ রেখে যায়। পীরগাছা উপজেলার হরগোবিন্দ গ্রামের একটি সাধারণ উঠান থেকেই শুরু হয়েছিল তাঁর অসাধারণ যাত্রা। মাটির চুলায় রান্না, দেশি উপকরণের নান্দনিক উপস্থাপন, গ্রামীণ জীবনের সরলতা আর নৃত্যের মতো ছন্দময় হাতের ভঙ্গি, এসব মিলিয়ে নাহিদের ভিডিও হয়ে উঠেছে বাংলার হারিয়ে যেতে বসা রান্নার এক জীবন্ত গল্প। তাঁর ভিডিওতে মানুষ খুঁজে পায় গ্রামের চেনা গন্ধ, মায়ের স্মৃতি, বাবার সংগ্রাম আর প্রতিক‚লতার বিরুদ্ধে লড়ে যাওয়া এক তরুণের সাহস। ছোট্ট একটি গ্রামীণ উঠান থেকে শুরু হওয়া নাহিদের পথচলা এখন পৌঁছে গেছে দেশ-বিদেশের কোটি মানুষের কাছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া নাহিদের জীবন শুরু হয়েছিল অন্য দশটা সুখে থাকা শিশুর মতোই। দাদার রেখে যাওয়া ২৫ বিঘা জমির বিশাল অংশ ছিল তাঁদের পরিবারের। বাবা আব্দুস সামাদ ছিলেন এলাকার প্রভাবশালী পরিবারের বড় ছেলে। চার বোন ও তিন ভাইয়ের পরিবারে নাহিদ ছিলেন সবার ছোট। অভাব তখন তাঁদের ছায়াও লাগাতে পারেনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে নাহিদের জন্মের পরপরই উল্টে যেতে শুরু করে ভাগ্যের চাকা। জন্মের কিছুদিন পরই এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মা সুফিয়া বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ছোট্ট নাহিদকে বুকে আগলে বড় করেন দাদি সোবাতন নেছা। এদিকে অসুস্থ স্ত্রীর চিকিৎসা আর সরল স্বভাবের কারণে বন্ধু-স্বজনদের আবদার রাখতে গিয়ে বাবা একের পর এক পৈতৃক স¤পত্তি বিক্রি করতে শুরু করেন। পরিকল্পনাহীনতার সেই দিনে একটু একটু করে ফুরিয়ে যেতে থাকে তাঁদের জমির পরিমাণ, আর পরিবারে নেমে আসে অন্ধকার। এসএসসি পাসের পর ২০১৪ সালের শেষ দিকে বুকভরা স্বপ্ন ও কষ্ট বুকে নিয়ে নাহিদ চলে যায় ঢাকায়। ভর্তি হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগে। রাজধানীর কঠিন পিচঢালা পথে শুরু হয় নতুন সংগ্রাম। প্রথমে খালার বাসায় আশ্রয় মিললেও দীর্ঘদিন বিনা আয়ে থাকা অসম্ভব হয়ে ওঠে। সারা দিন বাইরে কাটিয়ে রাতে ফিরে মিথ্যা বলতে হতো টিউশনি করছি, টাকা পেলেই দেব। অথচ পকেটে এক টাকাও ছিল না। অবশেষে এক বিদেশফেরত সরকারি কর্মকর্তার সহায়তায় একটি টিউশনি জুটে যাওয়ায় ভাগ্যের চাকা সামান্য ঘোরে। নিজের পড়াশোনার খরচ মিটিয়ে তিনি গ্রামের বাড়িতেও টাকা পাঠাতে শুরু করেন। তবে একা থাকার সুবাদে নিজের রান্না নিজেকেই করতে হতো তখন কি আর কেউ জানত, এই রান্নাঘরই একদিন তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে? সোশ্যাল মিডিয়ায় পা রাখার অনেক আগে নাহিদ ছায়ানট থেকে ‘ভরতনাট্যম’ নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই শাস্ত্রীয় নৃত্যের তাল, লয়, শৃঙ্খলা আর নিখুঁত অঙ্গভঙ্গিই তাঁর রান্নার ভিডিওকে অন্য সব কনটেন্টের চেয়ে আলাদা করেছে। সকালের আলো ফোটার আগেই শুরু হয় তাঁর কর্মযজ্ঞ। নিজেই হাতে ঝাড়– নিয়ে উঠান পরিষ্কার করেন, কাদা-মাটি দিয়ে নিপুণ হাতে লেপে দেন মেঝে। এরপর সারি দিয়ে সাজানো হয় ঝকঝকে হাঁড়ি-পাতিল। বাঁশের ডালায় কাঁচা লাউ, কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, রসুন ও পুকুর থেকে ধরা তাজা মাছ সাজিয়ে তোলার সেই আয়োজনই যেন কোনো নাটকের মঞ্চ প্রস্তুতি। মাটির চুলায় খড় ও গোবরের জ্বালানির ধোঁয়া, মাছ কাটা আর মসলা বাটার প্রতিটি নড়াচড়ায় থাকে এক অদৃশ্য নৃত্যের ছন্দ। ভিডিওর শেষে কলাপাতায় খাবার পরিবেশনের মধ্য দিয়ে পর্দা নামে এক নিখুঁত লোকজ নাটকের। মাটির চুলায় আগুন ধরানো হয় শুকনো খড়, কাঠ আর গোবরের তৈরি ঐতিহ্যবাহী জ্বালানিতে। ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যায়। নাহিদ কখনো আগুনে ফুঁ দেন, কখনো কাঠ একটু ভেতরে ঠেলে দেন। তারপর শুরু হয় মাছ পরিষ্কার করা, সবজি কাটা, মসলা বাটা। তাঁর হাতের প্রতিটি নড়াচড়ায় এমন এক ছন্দ, যা চোখ সরাতে দেয় না। মনে হয় না তিনি কেবল রান্না করছেন; মনে হয় যেন কোনো অদৃশ্য মঞ্চে নিঃশব্দ একটি নৃত্য পরিবেশন করছেন। রান্নার পুরো সময়জুড়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। মসলা কড়াইয়ে পড়ার শব্দ, ফুটতে থাকা ঝোলের বুদ্বুদ, চুলার আগুনের খসখস আওয়াজ আর পাখির ডাক সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আবহ। ভিডিওর শেষে কলাপাতায় সাজিয়ে পরিবেশন করা হয় রান্না। ক্যামেরা বন্ধ হয়ে যায়। কিন্তু দর্শকের মনে থেকে যায় গ্রামের সেই শান্ত উঠান, ধোঁয়া ওঠা চুলা আর নাহিদের দুই হাতের অনবদ্য ছন্দ। রান্নার ফাঁকেই কথা হয় নাহিদের সঙ্গে। কড়াইয়ে তখন ফুটছে মাছের ঝোল। মাঝেমধ্যে নেড়ে দিচ্ছেন, আবার আগুনে কাঠ ঠেলে দিচ্ছেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে যান। যেন স্মৃতির ভেতর ডুবে যান কিছুক্ষণের জন্য। ২০২৩ সালে টিউশনির জমানো টাকা দিয়ে শুরু করেছিলেন ভিডিও নির্মাণ। বাংলার গ্রামীণ ঐতিহ্য ও হারিয়ে যাওয়া জীবনযাপনকে ক্যামেরাবন্দী করাই ছিল উদ্দেশ্য। কিন্তু ঠিক যখন সাফল্যের সুবাস পেতে শুরু করেছেন, তখনই জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি আসে। ২০২৪ সালে বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেননি তিনি, আত্মীয়স্বজনদের কাছ থেকেও মেলেনি কোনো সাহায্য। শেষ পর্যন্ত অর্থাভাবে চিকিৎসাধীন অবস্থায় বাবাকে হারাতে হয়। বাবার মৃত্যুর সেই গভীর শোক আর ঋণগ্রস্ত অসহায়ত্বের মাঝেই যেন অলৌকিকভাবে মোড় নেয় তাঁর জীবন। একের পর এক ভাইরাল হতে শুরু করে তাঁর রান্নার ভিডিও। মাটির চুলা, গ্রামীণ উঠান আর হাতের জাদুকরী ছন্দ মুগ্ধ করে তোলে দেশ-বিদেশের কোটি মানুষকে। নাহিদের অফিশিয়াল ফেসবুক পেজে অনুসারী প্রায় ৩১ লক্ষ। ফেসবুক ও ইউটিউব মিলিয়ে তাঁর মোট ভিউ ছাড়িয়ে গেছে একশত কোটি। কনটেন্ট নির্মাণই এখন তাঁর ১০ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস। যে ছেলেটি বাবার চিকিৎসার একটি টাকা জোগাড় করতে পারেননি, এখন তিনি পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। নাহিদের মাটির উঠান এখন কেবল গ্রামের ঘর নয়, দেশ-বিদেশের দর্শনার্থীদের তীর্থস্থান। গাইবান্ধা থেকে ছুটে আসে সাধারণ মানুষ, আবার চীন থেকে প্রকৌশল পড়া শেষ করে ছুটিতে দেশে ফিরে বন্ধুরা দল বেঁধে আসে তাঁর রান্নার ঘ্রাণ নিতে। কল্যাণী ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল হামিদ ও স্থানীয়রা গর্ব করে বলেন, নাহিদ শুধু রংপুরের নন, পুরো বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। পাশের গ্রামের তরুণ মামুনুর রাশিদ বলেন, নাহিদ শুধু একজন কনটেন্ট নির্মাতা নন, তিনি তাঁদের এলাকার গর্ব। তাঁর ভিডিওর মাধ্যমে রংপুরের গ্রামের পরিচয় আজ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। চীনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা সৌমিক সাহসও ছুটিতে দেশে ফিরে বন্ধুদের নিয়ে এসেছেন নাহিদের বাড়িতে। তাঁর ভাষায়, ভিডিওতে দেখা পরিবেশ বাস্তবেও ঠিক তেমনই-পরিপাটি মাটির উঠান, ঐতিহ্যবাহী রান্নাঘর আর নির্মল প্রকৃতি। মনে হয়েছে, নাহিদ শুধু রান্না নয়, বাংলার গ্রামীণ
সংস্কৃতিকেই বিশ্বের সামনে তুলে ধরছেন। কোটি মানুষের প্রিয় মুখ হয়ে উঠলেও নাহিদের চোখেমুখে বিলাসী জীবনের কোনো অহংকার নেই। উল্টো ছোটবেলার দারিদ্র্যের ক্ষত তাঁকে এখনো তাড়া করে বেড়ায়। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, মাঝেমধ্যে হ্যাকারদের কবলে পড়ে ইউটিউব চ্যানেল হারানোর কষ্ট কিংবা কিছু অসাধু চক্রের মিথ্যা কপিরাইট স্ট্রাইকের কারণে তাঁর পেজটি নষ্ট হওয়ার হুমকি আসে। ১০ সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস এই পেজটি নিয়ে তিনি সব সময় এক অজানা আশঙ্কায় থাকেন, যদি কোনো কারণে এটি হারিয়ে যায়, তবে পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন তিনি? তবু সব শঙ্কা পেছনে ফেলে নাহিদ হেঁটে যেতে চান মাটির সুবাস মাখা আপন পথে। বিলাসবহুল জীবনের মোহ নেই তাঁর, কেবল কঠোর পরিশ্রমে গ্রামের এই ¯িœগ্ধতা ও মানুষের ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান আজীবন।

 

Views: 118

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

by admin
November 10, 2026
0
0

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নতুন আশার খবর এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

by admin
November 10, 2026
0
4

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০...

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

by admin
November 10, 2026
0
6

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই...

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

by admin
November 10, 2026
0
5

দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই...

রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক

রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক

by admin
November 10, 2026
0
8

রংপুর ব্যুরো: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর অনুদানের চেক পেলেন রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা। আজ...

ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 10, 2026
0
6

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026
  • জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড November 10, 2026
  • বদলগাছী নতুনজাত সেন্টু পাইজাম-২১ ধান চাষে এক বর্গাচাষীর অভাবনীয় সাফল্য November 10, 2026
  • মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার November 10, 2026
  • রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী November 10, 2026
  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী November 9, 2026
  • পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      November 10, 2026
      ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

      ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

      November 10, 2026
      ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

      ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

      November 10, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d