Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

মাতৃত্বের মর্যাদাপূর্ণ গর্ভবতী মায়ের মর্যাদা ও করণীয়

admin by admin
October 19, 2024
in ইসলাম ধর্ম, বিশেষ সংবাদ, রুপচচাৃ/বিউটি পার্লার, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter
গর্ভধারণ মানব জন্মের এক বিশেষ প্রক্রিয়া। মাতৃত্বের মর্যাদাপূর্ণ এ অবস্থা আল্লাহ তাআলা নারীকে দান করেছেন এককভাবে। নারীর গর্ভাশয়ে আল্লাহর অদৃশ্য কুদরত চলমান থাকে এ সময়ে। গর্ভবতী নারীদের এ এক পরম সৌভাগ্য।

একটি হাদিসে নারীর সন্তান ধারণের ত্যাগ ও কষ্টকে ফজিলতপূর্ণ আমল হিসেবেও উল্লেখ করা হয়েছে। 

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালামা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে, তখন (এই গর্ভকালীন) সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসীই জানে না। সে যখন সন্তান প্রসব করে, তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়।

এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে (অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমাতে না দেয়) তাহলে সে আল্লাহর পথে নিখুঁত ৭০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। (তাবরানি, হাদিস : ৬৯০৮) 

গর্ভস্থ ভ্রূণ মায়ের রক্ত গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বেড়ে ওঠে। এ সময় মায়ের চিন্তা-চেতনা ও মন-মানসিকতার বিরাট প্রভাব পড়ে সন্তানের ওপর। তাই সতর্ক চালচলন ও সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি চিন্তামুক্ত জীবনযাপন ও উন্নত আমলের প্রতি মনোযোগী হতে হবে মায়েদের।

গর্ভাবস্থায় নারীদের নির্দিষ্ট কোনো আমল নেই। তবে সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ধরে রাখতে হলে দৈনন্দিনের প্রতিটি আমল যথাযথভাবে আদায় করতে হবে। পাশাপাশি বেশ কয়েকটি আমলে বিশেষ গুরুত্ব দিলে আল্লাহর পক্ষ থেকে সুসন্তানের আশা করা যেতে পারে। 

গুনাহ থেকে বেঁচে থাকা

প্রথমত, হারাম খাবার থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় যেহেতু মায়ের রক্ত গ্রহণ করে সন্তান বড় হয়, তাই এই রক্তে যেন পাপের সংমিশ্রণ না থাকে।

দ্বিতীয়ত, হারাম কাজ যেমন—পরপুরুষের প্রতি 

কুদৃষ্টি ও কুকল্পনা করা, টিভি কিংবা ডিভাইসের মাধ্যমে অনৈতিক কোনো কিছু উপভোগ করা, বেপর্দা চলাফেরা করা, প্রয়োজন ছাড়া ঘর হতে বের হওয়া—এসব থেকে বিরত থাকতে হবে; অন্যথায় সন্তানের মাঝে এর কুপ্রভাব পড়তে পারে। কষ্ট হলেও মায়েরা যদি চরিত্রবান সন্তানের আশায় গুনাহমুক্ত জীবনাচারে সচেষ্ট হন, আশা করা যায় আল্লাহ তাঁকে নেক সন্তান দান করবেন, যা তাঁর পরবর্তী জীবনকে করবে সুখময়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কষ্টের সঙ্গেই আছে সুখ।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)

নামাজের প্রতি যত্নবান হওয়া

নামাজ আবশ্যকীয় ইবাদত। মন্দ ও অশ্লীলতা থেকে দূরে রাখার পাশাপাশি নামাজ অন্তরে স্থিরতা ও প্রশান্তি আনে। গর্ভকালে মায়েদের মধ্যে অশান্তি ও অস্থিরতা কাজ করে বেশি। তাই যথাসময়ে ফরজ নামাজ ও বেশি বেশি নফল নামাজের মাধ্যমে গর্ভবতী মায়েরা মানসিকভাবে শান্তি ও তৃপ্তি লাভ করতে পারেন। নামাজের সময় হলে রাসুল (সা.) বেলাল (রা.)-কে বলতেন, নামাজের ব্যবস্থা করো এবং এর মাধ্যমে আমাকে তৃপ্ত করো।

(আবু দাউদ, হাদিস : ৪৩৩৩)

আল্লাহর জিকির করা

গর্ভবতী মায়েদের দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করতে আরেকটি কার্যকর পন্থা হলো জিকির। অবসরে ছোট ছোট জিকিরে সময় ব্যয় করতে পারলে হতাশা ও দুশ্চিন্তা মুক্ত থাকা যায়।

আল্লাহ তাআলা বলেন, ‘যারা ঈমান আনে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়।’  (সুরা : রাদ, আয়াত : ২৮)

শুকরিয়া আদায় করা

নারীর জন্য মাতৃত্ব আল্লাহর বিশেষ দান ও সৌভাগ্য। অনেক নারী এই সৌভাগ্য থেকে বছরের পর বছর বঞ্চিত থাকেন। সারা জীবন চেষ্টা করেও কোনো কোনো নারী নিঃসন্তান থাকেন। তাই মাতৃত্বের উপলব্ধির পর থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকা। আল্লাহ তাআলা বলেন, ‘আমার কৃতজ্ঞতা প্রকাশ করো; অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫২)

কোরআন তিলাওয়াত করা

কোরআন বরকতময় একটি কিতাব। কোরআন তিলাওয়াতের ফজিলত ও বরকত বহু হাদিসে উল্লেখ আছে। তাই বরকতময় সুসন্তান পেতে হলে নিয়মিত কিছু না কিছু কোরআন তিলাওয়াত করতে হবে। তা ছাড়া, আনুমানিক ২০তম সপ্তাহের পর গর্ভস্থ সন্তান কোনো কিছু শোনার সক্ষমতা অর্জন করে। তাই গর্ভে থাকা সন্তানকে কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে কোরআনের তিলাওয়াত হতে পারে অন্যতম মাধ্যম।

বেশি বেশি দোয়া করা

দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে। বিপদাপদে আস্থা ও ভরসা বাড়ায়। গর্ভধারণের নানা জটিলতা ও প্রসব বেদনার কথা মনে করে এ সময়ে মায়েরা অসহায়বোধ করেন। এই অসহায়ত্ব ও দুশ্চিন্তা গর্ভস্থ সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই এ সময়ে দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। কারণ গর্ভকালীন দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আল্লাহ নিজেই বলেছেন, ‘বলো তো, কে অসহায়ের ডাকে সাড়া দেন, যখন কেউ ডাকে এবং কষ্ট দূর করে দেন?’

(সুরা : নামল, আয়াত : ৬২)

সুতরাং নিরাপদ সন্তান জন্মদান এবং সুস্থ ও সুন্দর সুসন্তান কামনায় বারবার দোয়া করা। কোরআনের ছোট এ দোয়াটিও সব সময় পড়া যেতে পারে—‘রব্বি হাবলি মিনাস সলিহিন’ অর্থাৎ ‘হে রব! আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন।’

(সুরা : সাফফাত, আয়াত : ১০০)

আল্লাহ প্রত্যেক গর্ভবতী মাকে সব ধরনের জটিলতা থেকে নিরাপদ রাখুন।

প্রসব-পরবর্তী মা ও সন্তানকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।

Views: 326

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
25

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
24

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
19

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’-

by admin
October 21, 2026
0
111

 রাজশাহীর জনসভায় এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে আওয়ামী লীগ তার বর্তমান দুঃসময়ের জন্য দায়ী করে জামায়াতকে, খোদ শেখ হাসিনা...

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল

by admin
October 21, 2026
0
24

  মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগমে উৎসব মুখর হয়ে...

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

by admin
October 21, 2026
0
40

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ October 22, 2026
  • আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী October 22, 2026
  • সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস October 22, 2026
  • যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ October 22, 2026
  • ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার October 22, 2026
  • সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি October 22, 2026
  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026
  • লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ October 21, 2026
  • যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত October 21, 2026
  • সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন October 21, 2026
  • শার্শায় ১৮ স্বর্ণ বারসহ চোরাচালানী আটক October 21, 2026
  • ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, আওয়ামী লীগ এবং জামায়াত দুই পক্ষ এক হয়েছে’- October 21, 2026
  • নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ October 21, 2026
  • কক্সবাজার সৈকতে ৪০০ প্রতিমা বিসর্জন, পর্যটকের ঢল October 21, 2026
  • লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসন করল সেনাবাহিনী October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

      কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

      October 22, 2026
      আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

      আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী

      October 22, 2026
      সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

      সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d