Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

মাত্র ৮৩ বলেই ১০০, অনঢ়, অনবদ্য, লড়াকু সৈনিক মিরাজ

admin by admin
December 8, 2022
in খেলা ধুলা, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

৮৫ রান নিয়ে শেষ ওভার শুরু করেছিলেন মিরাজ। শার্দুল ঠাকুরের প্রথম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারলেন ছক্কা। নাকল বল ছিল, তবে টাইমিং করতে সমস্যা হয়নি কোনো। পরের বলটি ছিল ডট। এরপরের বলে মিরাজ যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন আরেকবার, বল পাঠালানের মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে। পরের বলে মিড অফের ওপর দিয়ে তুলে মেরেছিলেন, বাউন্ডারি না হলেও পেয়েছেন ডাবলস।

শেষ বলে ৯৯ রানে দাঁড়িয়ে ছিলেন মিরাজ, শেষ বলে সিঙ্গেল নিলেন, এরপর মুষ্ঠিবদ্ধ হাতে উদ্‌যাপন করলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলেই। উল্লাসে ফেটে পড়ল মিরপুরের গ্যালারি। মিরাজের ৮৩ বলের ইনিংসটি ৮টি চার ও ৪ ছক্কায় সাজানো। ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

নিশ্চয়ই বিশেষত্ব ছিল সেই ইনিংসটার। ভারতের বিপক্ষে নিকট অতীতে এমন বহু ক্লোজ ম্যাচ বাংলাদেশ হেরেছে। তেমনই একটা উদাহরণ হয়ে যেত পারত হোম অব ক্রিকেটে। ভারতকে স্বল্প রানে আটকে ফেললেও, ব্যাটারদের অপারগতায় ম্যাচটা হারতে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন মেহেদি মিরাজ।

মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশ ক্রিকেটে খুব একটা লাইমলাইট পাওয়া চরিত্র নয়। তবে তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা বারেবারেই মনে করিয়ে দেন মিরাজ। কেবল তার বোলিং সত্ত্বাকেই প্রাধান্য দেওয়া হয় জাতীয় দলে। অথচ ব্যাট হাতেও মিরাজ সমান কার্যকরী, যথেষ্ট সাবলীল। তবুও তার অবস্থান লোয়ার অর্ডারে।

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোথাও এর ব্যত্যয় ঘটে না। টি-টোয়েন্টিতে আরও বেশি ব্রাত্য মিরাজ। সেখানে নিয়মিত একাদশেই সুযোগ পান না। তবুও তিনি হাল ছেড়ে দেন না। নিজের একটা আলাদা পরিচয় তিনি প্রতিনিয়ত তৈরি করতে মুখিয়ে থাকেন। একজন অলরাউন্ডার মিরাজ হিসেবেই তিনি পরিচয় করিয়ে দিতে চান নিজেকে।

তবে তিনি সুযোগটা ঠিক পাননা। প্রতিটা সময় ভীষণ চাপের মুখে তাকে নামতে হয় ব্যাট হাতে। বাইশ গজে সবাই যখন ব্যর্থ, ঠিক তখন। দলগত ব্যর্থতার দিনে মিরাজও ভেঙে পড়বেন। এমন প্রত্যাশাই হয়ত করে সকলে। তবে মিরাজ প্রতিটা সময় মুগ্ধ করেছেন। তিনি তার শরীরি ভাষায় বলেছেন, ‘চাপে আমি ভেঙে পড়ি না’। তিনি ম্যাচের শেষ অবধি বিশ্বাস করেন তিনি ম্যাচ জেতাতে পারবেন।

তার সম্পর্কে বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়কও ইতিবাচক মন্তব্য করেছেন বহু সময়। একবার তামিম ইকবাল বলেন, ‘যদি প্রতিপক্ষের জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন হয় এবং ছয় উইকেট তাদের হাতে থাকলেও মিরাজ তখনও বিশ্বাস করতে চায় সে জিতবে।

ঠিক এতটা মানসিকভাবে দৃঢ় ছোট্ট গঢ়নের মিরাজ। তাইতো ভারতের তুখোড় বোলিং লাইনআপের সামনে দাঁড়িয়েও তিনি পরপর দুই ইনিংসে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুললেন।

প্রথম ম্যাচে অপরাজিত ৩৮টি রান বাংলাদেশকে এনে দিয়েছিল ঐতিহাসিক এক জয়। দশম উইকেটে তিনি রাজ্যের সব চাপ সামলে ব্যাটিং করে গেছেন। যদিও অপরপ্রান্ত থেকে আস্থা জুগিয়েছেন মোস্তাফিজুর রহমান।

হয়ত সবাই ভেবে বসতেই পারে অমন দু’একটা ইনিংস খেলাই যায়। ভেবেছেও অনেকে। তকমা দেওয়া হয়েছে ‘মিরাকল মিরাজ’। তবে না, মিরাজ কালেভদ্রে এমন ইনিংস খেলেন না। তিনি রীতিমত একজন ভাল মানের ব্যাটার, সেটা তিনি সুযোগ পেলেই প্রমাণ করেন। এই যে যেমন ভারতের বিপক্ষেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তিনি তাই করলেন। দল যখন আবারও ব্যাটিং বিপর্যয়ের দ্বারে, তখন আস্থা হয়ে মিরাজ হাজির। তিনি যখন ব্যাটিং করতে নামলেন তখন বাংলাদেশের স্কোর ৬৯, ছয় উইকেট হারিয়ে।

এমন একটি পরিস্থতিতে তিনি জুটি বাঁধলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে। ১৪৮ রানের জুটি গড়েন দু’জনে মিলে। রিয়াদ খানিকটা ধীরস্থির শুরু করলেও মিরাজ যথারীতি ছিলেন সাবলীল। একটা সময় রিয়াদ দলের ২১৭ রানের মাথায় ব্যক্তিগত ৭৭ রানে আউট হয়ে গেলেন। তবে মিরাজ তখনও তার ব্যাটের লড়াই চালিয়ে গেলেন। বাংলাদেশকে ২৫০ রানের গণ্ডি পার করালেন। নাসুম আহমেদও অপরপ্রান্তে নির্ভার হয়ে ব্যাট চালালেন।

বিপর্যয় সামলে মিরাজ তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। দলকে ৬৯ থেকে ২৭১ অবধি পৌঁছে দিয়েই তবে মাঠ ছাড়লেন মিরাজ। আরও একটি অপরাজিত ইনিংস যুক্ত হল। মিরপুর কখনোই খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট নয়। তবুও এই উইকেটে ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে চোখে চোখ রেখেই লড়াইটা করেছিলেন মিরাজ।

এই দুইটি ইনিংসই যথেষ্ট ব্যাটার মিরাজকে পরিমাপ করবার জন্যে। তবুও ২০২২ এর ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষের ইনিংসটিও বিবেচনায় নেওয়া যায়। অপরাজিত ৮১টি রান করেছিলেন মিরাজ। ম্যাচটি শেষ করে বাংলাদেশের পক্ষে জয় নিয়েই তবে ফিরেছিলেন। চাপে মিরাজ ভেঙে পড়েন না। তিনি একজন ব্যাটার, এসব কিছুর স্বপক্ষে এই ইনিংসগুলোই তো যথেষ্ট। তাছাড়া টেস্টেও তো তিনি সমান কার্যকরী। সেখানেও তার নামের পাশে শতক রয়েছে।

মিরাজ নিজেকে প্রমাণের যথাযথ সুযোগটুকু পাচ্ছেন না। তার সুযোগগুলো অধিকাংশ সময়েই আসছে নিদারুণ কঠিন সময়ে। তবুও মিরাজের প্রতিটা ধমনীতেই যেন শীতলতা বয়ে বেড়ায় অদম্য গতিতে। তাই এমন পারফরম্যান্সের পর মেহেদী মিরাজকে অনঢ়, অনবদ্য, লড়াকু সৈনিক বলাই যায়।

Post Views: 260

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d