এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক ভবিষ্যত প্রজন্মের হাতে ক্রিকেট ব্যাট ও ফুটবল তুলে দিল মাসদাইর যুব সমাজ। ১৪ আগষ্ট সন্ধায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনে উক্ত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। মাসদাইর যুব সমাজের সভাপতি ও সমাজ সেবক মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান। চ্যানেল আই’র উপস্থাপক রোকসানা সামিয়ার প্রাণবন্ত সঞ্চালনায়এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ মুকবুল হোসেন বাবলু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক শ্রী কার্তিক ঘোষ, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সুমন খান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোখলেছুর রহমান। উল্লেখ্য, অনুষ্ঠানে মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল আলম যোশেফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে বিদেশ গমণ করায় তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ কামাল হোসেন। ক্রীড়া সামগ্রী বিতরণের পর পরই অতিথিদের সম্মাননা ক্রেষ্ট বিতরণ এবং পরিশেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, খেলাধূলা মাদক থেকে দূরে রাখার এন্টিবায়েটিক। সমাজের প্রতিটি স্তরে খেলাধূলা চর্চা অব্যাহত রাখতে হবে। সামাজিক বিচার ব্যবস্থা ও অভিভাবকদের আন্তরিকতার অভাবে দেশের বৃহৎ একটি অংশ মাদকে জড়িয়ে পড়েছে যে কোন মূল্যে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে অন্যথায় এই সমাজ এই দেশে অন্ধকারে নিমজ্জিত হবে। তারা আরো বলেন, মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মোবাইল আসক্তি। এখনকার ছেলে-মেয়েরা মোবাইল ছাড়া যেন চলতেই পারে না। কিন্তু মোবাইলের অপব্যবহার যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা বড় রকমের ক্ষতি না হওয়া পর্যন্ত এর নেগেটিভ দিকগুলো বুঝতে পারবো না। কাজেই মোবাইল আসক্তি থেকেও আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। মোবাইলের পরিবর্তে তাদের হাতে বই তুলে দিতে হবে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বগুলারকাড়া গ্রামের আলমপুর স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা...








