Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

admin by admin
July 13, 2026
in তথ্যপ্রযুএি
Reading Time: 1 min read
1 0
A A
0
মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ১৩ জুলাই ২০২৬

পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার
সুযোগ
মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং খেলাধুলাভিত্তিক শিক্ষার
সুযোগ নিশ্চিত করা জরুরি। শিশুদের শিক্ষা, মানসিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করতে
এসব খাতে বিনিয়োগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
এর ফলে বাস্তুচ্যুতিসহ নানা সংকটের মধ্যে থেকেও শিশুরা শিখতে পারবে এবং নিজেদের সম্ভাবনাগুলোকে
বিকশিত করার সুযোগ পাবে।
ব্র্যাক আয়োজিত সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস
(স্প্ল্যাশ) উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সোমবার, ১৩ জুলাই, ২০২৬ তারিখে
রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী
সরদার মো. সাখাওয়াত হোসেন  এবং দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর
মোহাম্মদ জকরিয়া এবং সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন
কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য
দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। এ ছাড়া অনুষ্ঠানে এক ভিডিও বার্তার মাধ্যমে লেগো
ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামির বক্তব্য
উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বজুড়ে ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটপূর্ণ
পরিবেশে বসবাস করছে। যেখানে ৫ কোটি ২০ লাখের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। এসব অঞ্চলে
শিক্ষা, সুরক্ষা এবং মানসিক-সামাজিক সহায়তার সুযোগ অত্যন্ত সীমিত। ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের
পাঁচ বছর মেয়াদি ৫ কোটি মার্কিন ডলারের এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডায় মানবিক
সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশু ও কিশোর-কিশোরীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে
শিশুদের লালন-পালন ও বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা
বাড়ানো হবে।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো.
সাখাওয়াত হোসেন  বলেন, ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এই অংশীদারত্ব সব বয়সী শিশুদের খেলাধুলার
মাধ্যমে শেখা এবং তাদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ
পদক্ষেপ। শিশুদের জন্য বিনিয়োগ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের জন্য
প্রয়োজনীয় যত্ন, সহায়তা ও সুযোগ নিশ্চিত করা হলে আগামী দিনে আমরা একটি দায়িত্বশীল, সহনশীল
ও নেতৃত্বদানে সক্ষম প্রজন্ম গড়ে তুলতে পারব; যারা দেশকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে
নেবে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন,
ছোটবেলা থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে খেলার ছলে
শেখার পদ্ধতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার এ ধরনের সফল মডেলগুলোকে নিয়ে ব্র্যাক ও
লেগো ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে পারে। পাশাপাশি এই পদ্ধতিগুলোকে সরকারি প্রাথমিক

বিদ্যালয়গুলোতেও চালু করা সম্ভব। শিক্ষার এই সামগ্রিক রূপটিকে বড় পরিসরে বাস্তবায়ন করতে
পারলে তা কেবল শিশুদেরই উপকার করবে না, বরং দেশের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক
উন্নয়নেও বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সেটি অবশ্যই
স্থানীয় জনগোষ্ঠীর চাহিদার ভিত্তিতে এবং তাদের নেতৃত্বে পরিচালিত হতে হবে। প্রকল্প ভিত্তিক
স্বল্পমেয়াদি উদ্যোগের পরিবর্তে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করাই এ ক্ষেত্রে সবচেয়ে
গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গিই লেগো ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারত্বকে অনন্য করে তুলেছে। গত ৫০
বছরে ব্র্যাক এমন সব কার্যকর, ব্যয় সাশ্রয়ী এবং বৃহৎ পরিসরে বাস্তবায়নযোগ্য মডেল তৈরি করেছে,
যেগুলো পরে বিভিন্ন অংশীদারের সহযোগিতায় আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে,
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) এখনো এমন সব উদ্ভাবনী মডেল তৈরি করে চলেছে, যা
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে সক্ষম।
আসিফ সালেহ্ আরও বলেন, আমরা এমন এক সময়ে রয়েছি, যখন পারস্পরিক আস্থা, সামাজিক সংহতি ও
আশাবাদ নানা চ্যালেঞ্জের মুখে। তাই আমাদের আবারও মৌলিক বিষয়গুলোর দিকে ফিরে যেতে হবে এবং
প্রতিটি শিশুর জন্য প্রারম্ভিক বিকাশ, শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শেখা, বেড়ে ওঠা এবং
বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মতো
দূরদর্শী পথপ্রদর্শকদের কাজ আমাদের মনে করিয়ে দেয়, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় আশাবাদ,
মহৎ উদ্দেশ্য এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে। ১৯৭২ সালে আরও অনেক প্রতিকূল
পরিস্থিতিতে যদি আমরা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়ে থাকি, তবে আজও তা
সম্ভব। সেই বিশ্বাস থেকেই আমরা আশা করি, স্প্ল্যাশ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও
দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তনের একটি কার্যকর মডেল হয়ে উঠবে।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের
প্রতি সমবেদনা জানিয়ে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জকরিয়া বলেন,
রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর শিশু ও পরিবারগুলোর পাশে দাঁড়াতে ‘স্প্ল্যাশ’-
এর মতো উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার, এনজিও এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিত
শক্তিকে কাজে লাগিয়ে শিশুদের সামগ্রিক কল্যাণ এবং দেশের উন্নয়নে বড় অবদান রাখা সম্ভব বলে তিনি
আশা প্রকাশ করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান
বলেন, সবচেয়ে কঠিন মানবিক সংকটকময় পরিস্থিতিতেও কীভাবে সফলভাবে কাজ করা যায়, ‘স্প্ল্যাশ’
আমাদের তা শেখাচ্ছে। এই উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পের সফল পরিকল্পনাগুলো সারা দেশে ব্যবহার করা
সম্ভব। এর ফলে আরও অনেক বেশি শিশু এসব উদ্যোগের সুফল পাবে।
লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামি বলেন,
ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এই অংশীদারত্ব শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের
যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমরা এমন উদ্যোগে বিশ্বাস করি, যা স্থানীয়ভাবে পরিচালিত, পরীক্ষিত
এবং দীর্ঘস্থায়ী। আমাদের বিশ্বাস, সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও উন্নয়ন অংশীদারেরা একসঙ্গে কাজ
করলে শিশু ও পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তাগুলো আরও শক্তিশালী হবে। এর মাধ্যমেই দীর্ঘস্থায়ী
পরিবর্তন আনা সম্ভব। স্প্ল্যাশ উদ্যোগের মাধ্যমে আমরা এমন অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করতে
চাই, যা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মানবিক সংকটপূর্ণ অঞ্চলে শিশুদের জন্য আরও কার্যকর
সহায়তা নিশ্চিতে সহায়তা করবে।
উদ্বোধনী অধিবেশনে শিশুদের বিকাশে খেলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ব্র্যাক স্বাস্থ্য
কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।
শিশুদের জন্য খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্বের নানাদিক তুলে ধরেন ব্র্যাক ইনস্টিটিউট অব
এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়াম।

ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম
মোর্শেদ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলোচনা পর্ব সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন জাতীয়
প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহ্‌মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের
(এনসিটিবি) সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার এবং কক্সবাজারের
ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আক্কাছ। অনুষ্ঠানে সমাপনী
বক্তব্য রাখেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান।
অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এই অংশীদারিত্বের প্রথম ধাপ ‘স্প্ল্যাশ’
বাংলাদেশে ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। এ উদ্যোগের
আওতায় শূন্য থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের বয়স ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের
সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অল্পবয়সী শিশু ও তাদের পরিবারের জন্য শিশুদের চাহিদা বুঝে
যত্ন নেওয়া, আশ্রয়শিবিরে ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে খেলাধুলাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা, শিশুদের
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণে সহায়তা এবং কিশোর-কিশোরীদের জন্য অব্যাহত
শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, পরামর্শ বা মেন্টরশিপ ও জীবিকায়নের সুযোগ সৃষ্টি।
পাশাপাশি শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা আরও
শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর,
সহযোগী পরিচালক ডা. শায়লা ইসলাম, বিআইইডির কর্মসূচি প্রধান সৈয়দা সাজিয়া জামান, শিক্ষা
কর্মসূচির কর্মসূচি প্রধান মো. মোয়াজ্জেম হোসেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির লিড মেহেদী হাসান,
স্বাস্থ্য, পুষ্টি ও প্রারম্ভিক শৈশব বিকাশ, মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির কর্মসূচি সমন্বয়ক
ডা. এস এম হাসানুজ্জামান প্রমুখ অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন। ব্র্যাক
ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন (গ্লোবাল) কর্মসূচির প্রধান ডা.
রাফিয়াত রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অনুষ্ঠানে
অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

Post Views: 151

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

_দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

_দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

by admin
October 13, 2026
0
17

 রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে। যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এ ‘আলফা স্টোরটি সাজানো হয়েছে একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে। এখানে গ্রাহকেরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অনারের ডিভাইসগুলো কীভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। অনারের ‘আলফা প্ল্যান’-এর গুরুত্বপূর্ণ অংশ এ আলফা স্টোরে ব্র্যান্ডটির এআই–চালিত ডিভাইস ইকোসিস্টেমের ধারণার বাস্তব চিত্র গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথমবারের মতো এ ধারণা নিয়ে আলফা স্টোর চালু করে অনার। বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে অনারের তৃতীয় আলফা স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, “বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের একটি মুহূর্ত। চীনের বাইরে এটি আমাদের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এই নতুন অভিজ্ঞতা তাঁদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আলফা স্টোরের মাধ্যমে আমরা চাই, মানুষ আমাদের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করুক। এতে তাঁদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে।” অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, “বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। এখানে এসে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।” স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়া যাবে। অনার কানেক্ট অনুষ্ঠানে এ ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে দেশের বাজারে আনা হবে। বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি আলফা স্টোরে রয়েছে অনারের নতুন রোবট ফোন ও ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এবং টিভি। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানও উপস্থিত ছিলেন।                  ...

রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম

রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম

by admin
October 12, 2026
0
8

মালিকুজ্জামান কাকা রনির নেতৃত্বে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে ব্যাপক সাইবার ক্র্যাইম করছে একটি সংঘবদ্ধ চক্র। এরা বিভিন্ন নারীর ভিডিও জোর...

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি শিক্ষনীয় বক্তব্য

by admin
October 12, 2026
0
34

তসলিমাকে কলকাতায় দেয়া সম্বর্ধনা সভায় তসলিমা যে বক্তব্য উপস্থাপন করেছেন তা ধর্ম উন্মাদ, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী জঙ্গিবাদী দের জন্য একটি...

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

by admin
October 6, 2026
0
11

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন একটি আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎকে...

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা  থমকে আছে হাজারো মামলার তদন্ত

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষা থমকে আছে হাজারো মামলার তদন্ত

by admin
October 6, 2026
0
68

প্রযুক্তির প্রসার ও ডিভাইসের সহজলভ্যতার সঙ্গে বদলাচ্ছে অপরাধের ধরন। এতে সাইবার অপরাধসংক্রান্ত ঘটনা ছাড়াও মাদক, হত্যা ও চুরির মতো অপরাধসহ...

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

হোয়াটসঅ্যাপে যুবককে নগ্ন ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নিল ৪৯ লাখ রুপি

by admin
October 6, 2026
0
26

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভিডিও কলের মাধ্যমে ‘সেক্সটরশন’-এর ফাঁদে ফেলে এক যুবকের কাছ থেকে ৪৯ লাখ ৭৮ হাজার রুপি হাতিয়ে নেওয়ার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d