রংপুর বিভাগীয় প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের নামে ঢাকার যাত্রাবাড়ি থানায় করা মামলা আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে রংপুর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আজকে শুধু আমরা একটা মিসকল দিলাম। মিসকলের পরে যখন অরজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কী জিনিস। আজ ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর ডিসি অফিস ক্যা¤পাসে বিক্ষোভ ও স্মারকলিপি দেয়া শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সরকারকে উদ্দেশ করে মোস্তফা বলেন, বর্তমান জেলা প্রশাসক, এসপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন আপনারা আপনাদের পূর্বসুরীদের কাছে জেনে নিবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা কী। এখানে জাতীয় পার্টি কী করতে পারে। আমরা শান্তিপূর্ণ দল, আমরা মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগ পছন্দ করি না। হয়তোবা আপনাদের অফিসে আমাদের দেখেন না। কারণ আমরা তদবিরবাজ নই। সেজন্য আমাদের সাথে আপনাদের পরিচিতি কম। ১৯৯১ সালের ৫ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসককে রিকশার ওপরে দাঁড়িয়ে তৎকালীন সময়ে এরশাদের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল। এটা আপনাদের জানা থাকা দরকার। আমরা চাই না সেরকম পরিস্থিতি সৃষ্টি হোক। তিনি বলেন, আপনারা সাম্প্রতিক সময়ে হেফাজতের প্রোগ্রাম দেখেছেন। বিএনপির বিভাগীয় সমাবেশ দেখেছেন। কিন্তু জাতীয় পার্টি যেদিন প্রোগ্রাম দিব সেদিন রংপুরের আকাশে একটা পাখিও উড়বে না। আজকে শুধু আমরা একটা মিসকল দিলাম। মিসকলের পরে যখন অরজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন, জাতীয় পার্টি কী জিনিস। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই জি এম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা মিথ্য মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা হোক। সেটা যদি না করেন, তাহলে আবার ১৫ দিন পরে আপনাদের সাথে আমাদের দেখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বলবো, অহেতুক কাউকে হয়রানি করবেন না, তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করেন। জাতীয় পার্টির এ নেতা বলেন, এই সরকার এক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। ৩০ হাজার মানুষ, কেউ পা হারিয়েছে, কেউ হাত, কেউ চোখ। আমরা চাই এই সরকারকে সময় দিতে। প্রয়োজনীয় সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দিবেন। সেই জন্যই আমরা অপেক্ষা করছি। পার্টির কেন্দ্রীয় নেতারা বলেন, আন্দোলনে রংপুর, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টি বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করেছে। রক্তাত গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ে ছাত্র-জনতাকে জাতীয় পার্টি অভিনন্দনও জানিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেও ও তার সহধর্মিণী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। আমরা এসব হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে মোস্তফা-ইয়াসির-রাজ্জাকের নেতৃত্বে দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্ত্বর, কৈলাশ রঞ্জন মোড়, সিটি কর্পোরেশন, কাচারীবাজার হয়ে ডিসি অফিসে যায়। মিছিলে জি এম কাদের ও তার স্ত্রীর নামে মামলা প্রত্যাহারে বিভিন্ন শ্লোাগান দেন নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ স¤পাদক এসএম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও জেলা সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক স¤পাদক ও জেলা যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক স¤পাদক ও জেলা সদস্য শাফিউল ইসলাম শাফী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনিছুর রহমান আনিস, মহানগর ছাত্র সমাজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ, সভাপতি আমিনুল ইসলামি ছোট, সাধারণ স¤পাদক আলমগীর হোসেন জসিম, জেলা ছাত্রসমাজ আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্র সমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, ওলামা পার্টি, সাংস্কৃতিক পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







