Tuesday, September 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষ, ছেলে তৈরি করল ‘ঘুষ ডট সাইট’

admin by admin
August 31, 2026
in অপরাধ, জাতীয়, তথ্যপ্রযুএি, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষ, ছেলে তৈরি করল ‘ঘুষ ডট সাইট’
0
SHARES
95
VIEWS
Share on FacebookShare on Twitter

মায়ের মৃত্যুর পর সরকারি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে একের পর এক দপ্তরে ঘুষ দাবির অভিযোগের মুখোমুখি হয়েছিল একটি পরিবার। নিজের পাসপোর্ট করাতেও একই অভিজ্ঞতা হয় ১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদের। এসব অভিজ্ঞতা থেকেই ঘুষের বিরুদ্ধে কিছু করার চিন্তা আসে তার মাথায়। সেই ভাবনা থেকেই তৈরি করে ‘ঘুষ ডট সাইট’—যেখানে পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানাতে পারছেন সাধারণ মানুষ।

শাহেদ ময়মনসিংহ সদরের দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষিকা আমিনা খাতুনের ছেলে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান আমিনা। মৃত্যুর সময় তার চাকরির বয়স হয়েছিল ১৩ বছর।

পরিবারের দাবি, আমিনার মৃত্যুর পর তার প্রভিডেন্ট ফান্ড থেকে প্রায় ৭ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা তুলতে গিয়ে ট্রেজারি অফিসে ১০ হাজার, জেলা শিক্ষা অফিসে ২০ হাজার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতেই মোট ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে বলে দাবি পরিবারের।

পরিবারটির অভিযোগ, এরপর কল্যাণ তহবিলের ২ লাখ টাকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওনা ৮ লাখ টাকা পেতে সংশ্লিষ্ট শিক্ষা অফিসের কর্মকর্তারা আরও ১ লাখ টাকা ঘুষ দাবি করছেন। টাকা না দিলে ফাইল এগোবে না বলেও জানানো হয়েছে বলে দাবি তাদের।

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এলাকার একটি ভাড়া বাসায় বাবার সঙ্গে থাকে শাহেদ। ব্রিটিশ কাউন্সিলের অধীনে ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছে সে। পড়াশোনার পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখার আগ্রহ থেকেই কোডিংয়ের সঙ্গে পরিচয়। তবে ‘ঘুষ ডট সাইট’ তৈরির পেছনে শুধু প্রযুক্তির প্রতি আগ্রহ নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও বড় ভূমিকা রেখেছে।

শাহেদ বলে, ‘আম্মুর পেনশনের ফাইল আটকে রেখে লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছিল। এর আগে দেড় বছর আগে ও-লেভেল পরীক্ষার জন্য পাসপোর্ট করতে গিয়েও ফাইল আটকে রেখে ১ হাজার ৫০০ টাকা ঘুষ নেওয়া হয়। টাকা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে কাজ হয়ে যায়। এসব অভিজ্ঞতা থেকেই ওয়েবসাইটটি বানানোর সিদ্ধান্ত নিই।’

দুই ঘণ্টার কোডিং থেকে হাজারো অভিযোগ

একটি ভারতীয় ওয়েবসাইট দেখে অনুপ্রাণিত হয়ে ‘ঘুষ ডট সাইট’-এর প্রাথমিক কাঠামো তৈরি করে শাহেদ। তার দাবি, মাত্র দুই ঘণ্টার কোডিংয়ে সাইটটির প্রথম সংস্করণ দাঁড় করানো হয়। পরে বন্ধু ও সহ-প্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহযোগিতায় ডোমেইন কেনা হয়। ২১ আগস্ট ওয়েবসাইটটি চালু করা হয়।

শাহেদের ভাষ্য অনুযায়ী, পুরো উদ্যোগ বাস্তবায়নে তাদের খরচ হয়েছে প্রায় ১০০ ডলার।

ওয়েবসাইটটি এত দ্রুত মানুষের নজরে আসবে, শুরুতে তা ভাবেনি শাহেদ। তার ধারণা ছিল, এটি হয়তো নিজের সিভিতে যুক্ত করার মতো একটি প্রকল্প হয়ে থাকবে। কিন্তু সাইট চালুর মাত্র নয় দিনের মধ্যেই সেখানে জমা পড়ে হাজারো অভিযোগ।

শনিবার দুপুর পর্যন্ত ওয়েবসাইটটিতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এসব অভিযোগে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের মোট পরিমাণ ৩২১ থেকে ৩৩২ কোটি টাকার মধ্যে বলে তাদের হিসাব।

অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় বর্তমানে চার সদস্যের একটি পর্যালোচনা দল সেগুলো যাচাই করছে। যাচাই-বাছাইয়ের পর নির্ধারিত প্রক্রিয়ায় অভিযোগগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।

অভিযোগকারীর পরিচয় গোপন

‘ঘুষ ডট সাইট’-এর অন্যতম বৈশিষ্ট্য হলো অভিযোগকারীর পরিচয় গোপন রাখা। অভিযোগ জানাতে গিয়ে কোনো ভুক্তভোগী যাতে নতুন করে আইনি বা ব্যক্তিগত ঝুঁকিতে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ ব্যবস্থা করা হয়েছে বলে জানান শাহেদ।

সে বলে, ‘এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো হুমকি পাইনি। শুরুতে সাইটটি এতটা ভাইরাল হবে ভাবিনি। ভেবেছিলাম, এটি সিভিতে যুক্ত করার মতো একটি প্রজেক্ট হবে।’

শাহেদ আরও জানায়, আইনি ঝুঁকি এড়াতে বর্তমানে ভুক্তভোগীদের নাম-পরিচয় কিংবা নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির তথ্য প্রকাশ করা হচ্ছে না। ভবিষ্যতে আইনি সহায়তার জন্য একটি লিগ্যাল টিম গঠন কিংবা সরকারি সমর্থন পাওয়া গেলে আরও বিস্তারিত তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তার ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য স্বচ্ছতা তৈরি করা। সরকারের টাকা কোথায় যাচ্ছে এবং কোথায় অপচয় হচ্ছে, তা সবার সামনে তুলে ধরা। সোজা কথায়, ঘুষের মাত্রা শূন্যে নামিয়ে আনা, যাতে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে কোনো বাধার মুখে না পড়েন।’

ছেলের উদ্যোগে বাবার সমর্থন

শাহেদের এই উদ্যোগে সবচেয়ে বড় সমর্থন এসেছে তার বাবা শরিফুল ইসলাম শামীমের কাছ থেকে। তিনি আগে সৌদি আরবের একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বপাড়া এলাকায়।

স্ত্রী আমিনা খাতুনের মৃত্যুর পর সরকারি প্রাপ্য টাকা তুলতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানান শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘স্ত্রীর মৃত্যুর পর সরকারি টাকা তুলতে গিয়ে ঘুষের মুখে পড়তে হয়েছে। বাধ্য হয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলেছি। কিন্তু বাকি ১০ লাখ টাকা পেতেও ১ লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছে। উপজেলা ও জেলা শিক্ষা অফিস থেকে টাকা না দিলে কাজ হবে না বলে জানানো হয়েছে। আমি জেদ ধরেছি, ঘুষ না দিয়েই টাকা তুলব। ছেলের এই উদ্যোগে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’

ঘুষের অভিযোগ অস্বীকার

তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মো. মজিবুর রহমান। তিনি বলেন, ‘কেউ আমার কাছে এলে আমি সর্বাত্মক সহযোগিতা করি। কাগজ নিয়ে এলে দ্রুত স্বাক্ষর করিয়ে দিই।’

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, ঘুষ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কেউ তাকে কিছু জানাননি। কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পরিবারের বকেয়া টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেন তিনি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, তরুণদের এই উদ্যোগ পুলিশের নজরে এসেছে। কোনো অনিয়ম বা ঘুষের তথ্য পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্যোক্তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা তৈরি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেবে।

টিআইবি ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি শরীফুজ্জামান টিটু বলেন, ঘুষের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে থাকা ঘুষের চিত্র এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামনে আসছে। সরকার প্রযুক্তিনির্ভর স্বচ্ছতার উদ্যোগগুলো কাজে লাগালে সাধারণ মানুষ উপকৃত হবে।

Post Views: 96

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

by admin
September 22, 2026
0
4

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারি হাসপাতালের আশপাশে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

by admin
September 22, 2026
0
9

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের...

ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

by admin
September 22, 2026
0
4

চলতি বছরের ৩-৬ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছিল তার অগ্রগতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক

রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক

by admin
September 22, 2026
0
3

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম...

নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

by admin
September 22, 2026
0
3

  সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবদল ও পৌর যুব দলের নেতৃত্বে আওযামী লীগ পরিকল্পিত সস্ত্রাসের...

নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 22, 2026
0
11

কক্সবাজার: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারসমূহের পুনর্বাসনের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” September 22, 2026
  • সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী September 22, 2026
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী September 22, 2026
  • আরকান বা নামাজের ছেফত ছয়টি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। September 22, 2026
  • গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি September 22, 2026
  • রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক September 22, 2026
  • নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত September 22, 2026
  • নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী September 22, 2026
  • মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত September 22, 2026
  • ‘ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসীদের উৎখাতেই সব মানুষের নিরাপদ রাষ্ট্র সম্ভব’ পাহাড়তলী গ্রীনভিউ আবাসিক এলাকায় ঈদে আজম মাহফিলে আল্লামা রেজাউল কাউসার। September 22, 2026
  • অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি September 22, 2026
  • ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন September 22, 2026
  • মক্কা চুক্তি বা ইসলামি ন্যাটো: সৌদি আরবের কি আরও একটি ভূরাজনৈতিক ভুল সিদ্ধান্ত? September 22, 2026
  • ৫ দিনের ক্ষুদ্র সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টি দেশের রাষ্ট্রপ্রধানদের বাইলেটারাল মিটিং হবে September 22, 2026
  • তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২ September 22, 2026
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব September 22, 2026
  • জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অমিত September 22, 2026
  • কুমিল্লায় মা ও শিশু ভাতিজিতে কুপিয়ে হত্যা, যুবক আটক September 22, 2026
  • বেশি লাভের আশায় মজুদ, পচে গেল ৩০ হাজার মণ আলু September 22, 2026
  • বিএনপি নেতার প্রহারে বৃদ্ধা হাসপাতালে September 22, 2026
  • আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল September 22, 2026
  • সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান September 22, 2026
  • সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: মাদক জুয়ামুক্ত বিরামপুর গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান September 22, 2026
  •  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  দুবলার চরে শুঁটকির শতকোটি টাকার বাণিজ্য, নোনা জলে জেলেদের জীবন September 22, 2026
  • রংপুরে ভাড়ারদহ বিলের মৎস্য অভয়াশ্রম কচুরিপানায় ভরপুর September 22, 2026
  • পলাশবাড়ীতে সিলগালা ক্লিনিকে সরকারি ইনজেকশন, জব্দ না করেই ফের সিলগালা September 22, 2026
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি: শেখ রফিকুল ইসলাম বাবলু September 22, 2026
  • জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী September 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

      “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

      September 22, 2026
      সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

      সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

      September 22, 2026
      জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

      জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

      September 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d