থাইল্যান্ডে মার্কিন ঘাটি হবার আগে সেখানে পাতায়া ছিল না। বিখ্যাত থাই যৌন ব্যবসা শুরু হয়েছে মার্কিন ঘাটি হবার পর। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে থাই সরকারের চুক্তির মাধ্যমে
ব্যাংকক, পাতায়া, উডন থানি, খন কায়েনসহ কয়েকটি শহরকে বিশ্রাম ও অবকাশের (R&R) কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়।
১৯৬৪ সালে প্রথম মার্কিন সেনারা উতাপাও এয়ারবেসে আসে। সেনাদের অবকাশ যাপনের জন্য নিকটবর্তী পাতায়া সমুদ্রতীরবর্তী গ্রাম ব্যবহার করা হয়। অল্প সময়ে মার্কিন সেনাদের বিনোদনের চাহিদা মেটাতে বার, নাইটক্লাব, যৌনকেন্দ্র তৈরি হতে থাকে ব্যপকভাবে। এটা শুধু থাইল্যান্ড নয়, বিশ্বের বহু দেশে মার্কিন ঘাটির জন্যই প্রযোজ্য।
বাংলাদেশে তেমন হলে পাতায়া কোথায় হবে? সেন্ট মার্টিনে? নাকি শাহ পরীর দ্বীপে? নাকি মহেশখালী? সম্প্রতি মার্কিন সেনারা যখন বাংলাদেশে তখন নাকি তারা ও ব্রিটিশ হাইকমিশনার পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিদর্শন করেছে। যুদ্ধ লাগলে তো বটেই, সেটা না লাগলেও যৌনরোগ পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্র লাগবে, সেটা আগে ঠিক করতে হবে বৈকি।








