Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশ্ব

মার্কিন অর্থনীতি ও ট্রাম্পকে কীভাবে বিপদে ফেলতে পারে কানাডা?

admin by admin
August 26, 2026
in বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
মার্কিন অর্থনীতি ও ট্রাম্পকে কীভাবে বিপদে ফেলতে পারে কানাডা?
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

কানাডা তার মোট উৎপাদিত পণ্যের প্রায় ৭০ শতাংশ যুক্তরাষ্ট্রে বিক্রি করে। এমন পরিস্থিতিতে দক্ষিণের প্রতিবেশী এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই জটিল হয়ে ওঠা এই বাণিজ্য বিরোধে কানাডার হাতে আসলে কী ধরনের চাপ প্রয়োগের সুযোগ রয়েছে?

মেইন, মিশিগান এবং উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যের পণ্যের প্রধান ক্রেতা কানাডা। আর ৫০টি মার্কিন অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ক্ষেত্রেই কানাডা শীর্ষ তিন ক্রেতার একটি। ফলে বাণিজ্যযুদ্ধে প্রধানমন্ত্রী মার্ক কার্নির হাতে কিছু কৌশলগত সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই মুহূর্তে কার্নি যে পালটা শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তা কৌশলগতভাবে, ‘ডলার-ফর-ডলার’ এর ভিত্তিতে নেওয়া হবে। এর লক্ষ্য ইস্পাত, দুগ্ধপণ্য, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষিযন্ত্র, ইলেকট্রনিকস, পাল্প ও কাগজশিল্প। তবে তালিকাটি এখনো চূড়ান্ত করা হচ্ছে।

জনমত জরিপ বলছে, কানাডা সরকার যদি উলটো পথে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে বড় ধরনের ছাড় দেয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ কানাডীয় নাগরিক তাতে অসন্তুষ্ট হবেন।

একই মনোভাব প্রকাশ করেছেন কানাডায় ট্রাম্পের অন্যতম সোচ্চার সমালোচক অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্কের হুমকি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তিনি।কানাডা যেসব ক্ষেত্রে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে, সেগুলোর কয়েকটি নিচে তুলে ধরা হলো-

জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ

শনিবার কার্নি বলেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের বিপুল অংশই কানাডা সরবরাহ করে, পাশাপাশি দেশটি যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে।

তিনি বলেন, আমার মনে হয় না, তারা চায় আমরা এসব জ্বালানি সরবরাহ বন্ধ করে দিই।

বর্তমান পালটা ব্যবস্থার মধ্যে জ্বালানি খাতকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেই। তবে বিভিন্ন রাজনৈতিক নেতা স্পষ্টভাবে বলেছেন, এই বিকল্পটি বাতিল করা হয়নি। আবার সব প্রাদেশিক প্রিমিয়ারও এই চাপ প্রয়োগের পক্ষে নন।

অন্টারিওর প্রিমিয়ার ফোর্ড। কানাডার গাড়ি নির্মাণ শিল্পের বড় একটি অংশ এই প্রদেশে অবস্থিত। বাণিজ্য বিরোধ কতটা দূর গড়াতে পারে, সে বিষয়ে তিনি বেশ কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেছেন, জ্বালানির অতিরিক্ত মাশুলের বিষয়টি বিবেচনার টেবিলে রয়েছে।

২০২৫ সালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব বিদ্যুতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তার সরকারের হিসাব অনুযায়ী, এতে মিশিগান, মিনেসোটা ও নিউইয়র্কের ১৫ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্রভাবিত হত।

 

সার উৎপাদনে ব্যবহৃত পটাশসহ গুরুত্বপূর্ণ পণ্যেরও বড় উৎস কানাডা। এই পণ্যের ক্ষেত্রে কানাডাই বিশ্বের শীর্ষ সরবরাহকারী।

ফোর্ড সোমবার বলেন, আমি দেখতে চাই (ট্রাম্প) তেল ছাড়া কীভাবে গাড়ি চালান। আমি দেখতে চাই পটাশ ছাড়া কীভাবে তিনি ফল ও সবজি উৎপাদন করেন।

লিথিয়াম, নিকেল এবং গ্রাফাইটের মতো গুরুত্বপূর্ণ খনিজেরও উল্লেখযোগ্য মজুত রয়েছে কানাডায়।সামগ্রিকভাবে কানাডা থেকে রপ্তানি হওয়া খনিজের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে এটিও এমন একটি ক্ষেত্র, যেখানে অটোয়া যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে পারে।

এ ক্ষেত্রেও ফোর্ডই সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্টারিও থেকে যুক্তরাষ্ট্র এক দানা বালুও পাবে না।

ক্রয়ক্ষমতা

কানাডা ইতোমধ্যেই দেখিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার আগেই, গত বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র প্রথম দফায় শুল্ক আরোপ করার পর এর জবাবে কানাডার অধিকাংশ প্রদেশের মদের দোকানের তাক থেকে মার্কিন অ্যালকোহল সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের এই শিল্পে বড় ধরনের ধাক্কা লাগে।

মার্কিন ওয়াইনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ওয়াইন ইনস্টিটিউট এই পরিস্থিতিকে ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বাজার বিপর্যয়’ বলে অভিহিত করে।

সরকারি তথ্য অনুযায়ী, কানাডায় মার্কিন ওয়াইন রপ্তানি বছরে বছরে ৭৮ শতাংশ কমেছে। যার ফলে রপ্তানি মূল্যে ৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৪৯ কোটি ৪০ লাখ কানাডীয় ডলার; ২৬ কোটি ১০ লাখ পাউন্ড) ক্ষতি হয়েছে।

ডিস্টিলারদের সংগঠনও প্রায় একই ধরনের তথ্য দিয়েছে। তাদের ভাষ্য, বিভিন্ন প্রদেশের নিষেধাজ্ঞার কারণে মার্কিন মদজাতীয় পানীয়ের রপ্তানি ৭০ শতাংশেরও বেশি কমেছে।

কানাডার ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১১টিতে এই বয়কট এখনো কার্যকর রয়েছে। যা ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধরনের হতাশার কারণ। যদিও অ্যালকোহল বয়কটের সিদ্ধান্ত রাজনৈতিক নেতাদের উদ্যোগে চালু হয়েছিল। তবুও সাধারণ কানাডিয়ানদের নেওয়া নানা স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তও প্রতিবেশী দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রে ভ্রমণ এড়িয়ে চলা।

এপ্রিল মাসে সড়কপথে যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিছুটা বাড়লেও, জাতীয় তথ্য অনুযায়ী, ট্রাম্পের ক্ষমতায় ফেরার আগে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ওই মাসে আট লাখ কানাডিয়ান কম সফর করেছেন। ভ্রমণ বয়কটের ফলে গত বছর যুক্তরাষ্ট্রের প্রায় ৩.৩ বিলিয়ন কানাডিয়ান ডলার (২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার; ১.৭৫ বিলিয়ন পাউন্ড) রাজস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কানাডীয়দের আবার যুক্তরাষ্ট্রে ভ্রমণে উৎসাহিত করতে দেশটির কয়েকটি শহর ও অঙ্গরাজ্য বিশেষ বিজ্ঞাপন ও আকর্ষণীয় অফারের মাধ্যমে তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক চাপ

আলোচনার ক্ষেত্রে সময়সূচি এবং কানাডার রাজনৈতিক সদিচ্ছাও একটি হাতিয়ার হয়ে উঠতে পারে। কানাডীয়রা জানেন, এই বিরোধে তাদেরও অর্থনীতি ক্ষতির মুখে পড়তে পারে।

আর্থিক খাত বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, কানাডীয় আমদানির প্রায় ২০ বিলিয়ন ডলারের ওপর সাম্প্রতিক ৫০ শতাংশ শুল্ক স্বল্পমেয়াদে দেশটির জিডিপি ০.৩ শতাংশ থেকে ০.৬ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

তারপরও, দেশটির অধিকাংশ মানুষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য অটোয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন। অন্যান্য কানাডীয় রাজনৈতিক নেতারাও এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান দেখিয়েছেন।

অ্যাঙ্গাস রিডের সপ্তাহান্তের এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৭৬ শতাংশ কানাডীয় বাণিজ্য আলোচনা থেকে সরে আসার অটোয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন। একই সঙ্গে তারা নিজেদের চাকরির নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনও দ্রুত এগিয়ে আসছে। ভোটারদের কাছে অর্থনীতি এখন অন্যতম প্রধান ইস্যু। আর কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণও খুব একটা নিরাপদ অবস্থায় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিনেট নির্বাচনি লড়াই হচ্ছে মিশিগান ও মেইনে। উভয় অঙ্গরাজ্যই কানাডার সীমান্তবর্তী এবং তাদের অধিকাংশ রপ্তানি সেখানেই যায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিনেট নির্বাচন হবে মিশিগান ও মেইনে। দুটি অঙ্গরাজ্যই কানাডার সীমান্তবর্তী এবং তাদের রপ্তানির বড় অংশের গন্তব্য কানাডা। ইয়েল বাজেট ল্যাবের হিসাব অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্কের কারণে মার্কিন পরিবারপ্রতি বছরে প্রায় ১,১০০ ডলার অতিরিক্ত খরচ হবে।

 

পণ্যের দাম আরও বাড়লে এবং বাণিজ্য বিরোধের বিস্তৃত প্রভাব ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর পড়লে, মার্কিন জনগণের মধ্যে অর্থনীতি নিয়ে অসন্তোষ আরও বাড়তে পারে।

সোমবার কার্নি বলেন, পহেলা জানুয়ারির পর কানাডা থেকে আমদানি হওয়া গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক ৫০ শতাংশ করার ট্রাম্পের সর্বশেষ হুমকিতে মার্কিন শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন।

মিশিগান, ওহাইও, কেন্টাকি, আলাবামার শ্রমিকদের কাছে কী বার্তা যাচ্ছে? এই শ্রমিকরা কানাডার ওপর সম্পূর্ণ নির্ভরশীল, কারণ কানাডাই তাদের সবচেয়ে বড় ক্রেতা।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের তুলনায় কানাডা বেশি আমেরিকান গাড়ি কেনে।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি বলেন, বিভিন্ন ধরনের পণ্যে মার্কিন শুল্কের প্রভাব ভোক্তাদের ওপর পড়বে। আপনি যদি নতুন বাড়ি বানান, তাহলে প্লাইউডের ওপর এর প্রভাব পড়বে। মেঝে বদলালে ভেনিয়ারের ওপর প্রভাব পড়বে। বিয়ে করলে কাটা ফুলের দামে প্রভাব পড়বে। মাছ ধরতে গেলে মাছ ধরার ছিপের দামেও প্রভাব পড়বে।

তিনি বলেন, এটি আমেরিকানদের জন্য এক অদ্ভুত নীতি। এটি তাদেরই ক্ষতি করবে।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির অন্যতম কড়া সমালোচক ফোর্ডও পালটা ব্যবস্থার মাধ্যমে বিশেষভাবে রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোকে লক্ষ্য করার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে আমেরিকার অর্থনীতি যাতে এর যন্ত্রণা অনুভব করে।

আসন্ন মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে ফোর্ড বলেন, আমাকে যদি অনুমতি দেওয়া হতো, আমি সেখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতাম।

সূত্র: বিবিসি বাংলা

Views: 127

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

by admin
October 16, 2026
0
15

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর...

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
18

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

by admin
October 15, 2026
0
4

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গত ২৪ ঘণ্টার মধ্যে ডুবে গেছে দুটি জাহাজ। এর মধ্যে একটি কনটেইনারবাহী...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
22

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
128

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন

by admin
October 14, 2026
0
10

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনেও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d