মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরান সরাসরি জবাব দিয়েছে। তেহরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা সনাক্ত করা হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হুমকি প্রতিহত করার কাজ করছে।
আইডিএফ আরও জানায়, পরিস্থিতি বিবেচনায় জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ওই হামলার জবাব হিসেবেই ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন






