অবরোধের আগের রাতে রাজধানীর মালিবাগে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত ১১টার দিকে আনসার ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে জানানো হয়, পার্কিং করা বাহন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে যায়।








