রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-পবিত্র মাহে রমজানে দিনাজপুর বিরামপুরে দিনের পর দিন বিভিন্ন স্হানে অস্বাস্থ্য কর খাদ্য দ্রব্য ক্রয় বিক্রয়ে ধুম পড়েছে দেখার কেহ নাই বলে অভিযোগ ওঠেছে। আজ (৯ এপ্রিল) উপজেলার ৭টি ইউনিয়নে হাট বাজার ও গ্রাম মহল্লার মুদি খানা দোকান গুলোতে চলছে অবাধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয়ের চিত্র।
বিরামপুর পৌরসভা সহ ৭ ইউনিয়নে প্রায় স্থানে এমন তথ্য জানা যায়। নিয়ম মানার কোন প্রকার তোয়াক্কা না করে কিছু অসাদু ব্যবসায়ি এসব কাজ করে জনসাধারণের বিভিন্ন ভয়ংকর রোগের সৃষ্টির কাজে ব্যস্ত রয়েছে। এ বিষয়ে বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের মধ্যে অবস্থান রত মোড়ে দেখা যায় ঘটনাই বেশি। নেই কোন বালাই। এ বিষয়ে স্হানীয় জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন,সরকারের এত রকম ব্যবস্হা থাকার পরও কেন এর তদারকি নেই।
মানুষ কে বাঁচানোর জন্যে সরকার তো মাসের পর মাস ধরে টিকা ও ভ্যাকসিন দিয়ে যাচ্ছেন তবে খাদ্য সংগ্রহের বিষয়ে তো বিশেষ তদারকি থাকা একান্ত প্রয়োজন। আর তাহা তো নেই,বিক্রি করতে পারলেই পাওয়া যাবে অর্থ। তারা আরও বলেন খাদ্য দ্রব্য তৈরিতে নেই কোন নিয়ম বিক্রয়েও নেই কোন তোয়াক্কা। প্রত্যেক ধরনের খাদ্য দ্রব্যের মূল্য মন মত নিয়ে চলেছে। অথছ খাদ্য দ্রব্য সামগ্রী তৈরি ও বিক্রয়ে সরকারের অনেক নিয়মনীতি রয়েছে। এ বিষয়ে স্হানীয় প্রশাসনের সূ-দৃষ্টি কামনার জোর দাবি জানান।








