মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওবায়দুল হক হাজী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জিয়াউর রহমান ও আমির হোসেনের পরিবার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তখন সবাই ঘুমে ছিল। ভাগ্য ভালো আগুন লাগার পরপর তারা ঘুম থেকে উঠে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগে সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। তিনি আরো বলেন, আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী জিয়াউর রহমানের পরিবার। জিয়াউর রহমানের মেয়ের বিয়ের খরচের জন্য রাখা নগদ ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ পুড়ে যায়। এছাড়া দিনমজুর আমির হোসেনের বসতঘরও পুড়ে যায়।
মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাশেম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি চিঠি দিবো। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তা নাহলে ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








