মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত নারীর নাম ফারজানা আক্তার প্রিয়া (২৮)। তিনি স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
পরিবারিক সূত্রে জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে মেসবাহ উদ্দিন রানার সঙ্গে বিয়ে হয় ফারজানার। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী মেসবাহ উদ্দিন রানা তাকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
ফারজানা আক্তারের ভাই মো. জিদান বলেন, ‘১০ বছর পূর্বে আমার বোনের বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সঙ্গে। কিন্তু সে বিভিন্ন সময় নেশা করে আমার বোনকে নির্যাতন করতেন। আমার বোন দীর্ঘসময় নিঃসন্তান ছিলেন। এখন আড়াই মাসের অন্তঃসত্ত্বা। আজ ইফতারের কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে আমি সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ফারজানা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।’ তিনি আরো বলেন, ‘নিহত গৃহবধূর স্বামীর বাড়িতে স্বামী, শাশুড়ি কাউকে পাওয়া যায়নি।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







