এম আনোয়ার হোসেন, মিরসরাই
মিরসরাইয়ে প্রতিপক্ষ চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল হিঙ্গুলী ইউনিয়নের ৬ টি পরিবার। অবশেষে বুধবার (২০ মার্চ) বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের হস্তক্ষেপে তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জানা গেছে, জায়গা-জমির বিরোধের জের ধরে গত ১৩ মার্চ উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার আব্দুল মজিদ মাঝি বাড়ির চলাচলের রাস্তায় সিমেন্টের পিলার এবং তারকাটা দিয়ে পথ বন্ধ করে দেন স্থানীয় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি। এতে ওই বাড়ীর ৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের কাছে ভুক্তভোগী শামসুল হক লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে বারইয়ারহাট পৌরসভার মেয়র ঘটনাস্থলে গিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দেন।
ভুক্তভোগী শামসুল হক, ইমাম হোসেন, মুসা মিয়া জানান, গত ১৩ মার্চ নিজাম উদ্দিন আমাদের চলাচলের পথ তারকাটা দিয়ে বন্ধ করে দেন। আমরা এক সপ্তাহ ধরে বাইরে দিয়ে, জঙ্গল দিয়ে অনেক কষ্টে চলাফেরা করেছি। রমজান মাসে আমাদের অনেক কষ্ট হয়েছে। বাপ-দাদার আমল থেকে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। কিন্তু নিজাম জোরপূর্বক আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে। বুধবার (২০ মার্চ) মেয়র খোকন এসে আমাদের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। উনার কাছে আমরা কৃতজ্ঞ।
অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, শামসুল হকেরা ভেতরে একটি বাগানের মধ্যে ঘেরা দেয়, সেখানে আমার জায়গা রয়েছে। তারা চলাচল করে আমার জায়গা দিয়ে, তাই চলাচলের পথ বন্ধ করে দিয়েছিলাম।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন জানান, জায়গা-জমির বিরোধ নিয়ে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি ৬ পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিল। বুধবার আমি ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি এবং উভয় পক্ষকে বিরোধ মীমাংসা জায়গা পরিমাপ করে সমাধানের পরামর্শ দিয়েছি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







