চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, ‘অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের দায়ে ৯টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীকে ৬৮ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।








